1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

বরিশালে করোনা প্রতিরোধে ফের মাঠে নামলো পুলিশ

  • আপডেট সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৬২৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি //

করোনা মোকাবিলায় রোববার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ফের মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। “মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যবিধি পালনে রোববার (২১ মার্চ) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক এ সময় বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের পেশাদারিত্ব ও জনসেবার মধ্য দিয়ে মানবিক পুলিশ ইউনিট হিসেবে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। নিজেদেরকে সুরক্ষিত রেখে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবেলায় পেশাদারিত্ব ছাপিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশিংকে দেশবাসীর কাছে আরো একবার তুলে ধরতে হবে।

এদিকে একই সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মঞ্জুর রহমান কাউনিয়া থানাধীন বেলতলা খেয়াঘাট এলাকায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছেন। একইভাবে মেট্রোপলিটনের অন্যান্য থানা এলাকায়ও বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়েছে বলে জানা গেছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ২১ মার্চ থেকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে পূর্বের ন্যায় সারাদেশে একযোগে কাজ করার নির্দেশ দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত বছর দায়িত্ব পালন করতে গিয়ে ১৮ হাজার ৮৪৪ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। আর চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত ৩৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews