1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জ সদর ও ভাষানচরে ৭ চেয়ারম্যান সহ ১০৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৯৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //

মেহেন্দিগঞ্জ উপজেলার ৫নং মেহেন্দিগঞ্জ সদর ও ৭নং ভাষানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীসহ ১০৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, এরা হলেন, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রার্থী মজিবুর রহমান কাল্টু ঢালী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন আহম্মেদ, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ খান এবং ভাষানচর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, (নৌকা) প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু, স্বতন্ত্র প্রার্থী কাজী ইউসুফ হোসেন ও ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রতীকের প্রার্থী জাফর আহম্মেদ ছিদ্দিকি। এছাড়া মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মেম্বার পদে (সাধারণ সদস্য) ৩৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন এবং ভাষানচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মেম্বার পদে (সাধারণ সদস্য) ৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন। তবে নির্বাচনে প্রধান বিরোধীদল জাতীয়পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। বেলা ১২টা মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন-কে সাথে নিয়ে আওয়ামীলীগের মনোনীত ২ প্রার্থী নজরুল ইসলাম চুন্নু ও মজিবুর রহমান কাল্টু উপজেলা নির্বাচন কার্য়ালয়ে নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন এবং বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন আহম্মেদ তার কর্মীসমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews