1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সাংবাদিক মুজাক্কির হত্যায় যুবলীগ কর্মী গ্রেফতার বেলাল হোসেন।  - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা।
সংবাদ শিরনাম :

সাংবাদিক মুজাক্কির হত্যায় যুবলীগ কর্মী গ্রেফতার বেলাল হোসেন। 

  • আপডেট সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৫৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় করা হত্যা মামলায় এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম বেলাল হোসেন (৩০)।

বসুরহাট হাসপাতাল রোডের ডাক বাংলোর সামনে থেকে রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। বেলাল কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. ইব্রাহিমের ছেলে। তিনি চরফকিরা ইউনিয়ন যুবলীগের সদস্য।

মামলার তদন্ত কর্মকর্তা নোয়াখালী পিবিআই ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলালকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় এটা প্রথম গ্রেফতার। বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুজাক্কির হত্যায় দোষীদের গ্রেফতার দাবি করে আসছিলেন আওয়ামী লীগের বিবদমান কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপ। নুরুল হক বীর উত্তম মিলনায়তন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা জোরালোভাবে এ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানানোর পর বেলালকে গ্রেফতার করা হয়।

১৯ ফেব্রুয়ারি শুক্রবার কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৭-৮ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews