আধুনিক পৌরসভা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মেয়র কামাল খান
-
আপডেট সময় :
রবিবার, ৭ মার্চ, ২০২১
-
৫৭২
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি //
জলাবদ্ধতা আর যানজট নিরসনসহ পৌরবাসীর সকল সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে মেহেন্দিগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান । পেশাদার সংবাদকর্মীদের সংগঠন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌরপিতা আরো বলেন, পৌরসভার ভেতর-বাহিরের পরিচ্ছন্নতা নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।

সংবাদপত্র হলো জাতির দর্পন, তাই মেহেন্দিগঞ্জ পৌরসভাকে আধুনিক নগরী হিসেবে সাজাতে বরাবরই সাংবাদিকদের পরামর্শ প্রয়োজন। সবার কাছ থেকে সেই পরামর্শ এবং সহযোগিতা আশা করছি।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেবাপ্রার্থী সাধারণ মানুষ সরাসরি আমার সাথে কথা বলবেন, আমি নিজেই ঘরে ঘরে জনসেবা পৌঁছে দিবো।”শনিবার সন্ধায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্যানেল মেয়র আব্দুল মোতালেব জাহাঙ্গীর’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদসহ সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খানকে মিডিয়া বান্ধব মেয়র হিসাবে আখ্যা দিয়ে বস্তু নিষ্ঠু সংবাদ প্রকাশে মেয়র’র সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দীন খান ।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply