বরিশাল খাদ্য পরিস্থিতি নিয়ে স্ব-বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা।
-
আপডেট সময় :
রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
-
৪২৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
মোঃ মনিরুল ইসলাম লিমন ///
আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় জেলা খাদ্য বিভাগ বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ ও বিদ্যমান খাদ্য পরিস্থিতি নিয়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব খাদ্য মন্ত্রণালয় ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল বিভাগ মোহাম্মদ ফারুক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ভোলাসহ বরিশাল বিভাগের সকল খাদ্য নিয়ন্ত্রক এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ ও বিদ্যমান খাদ্য পরিস্থিতি নিয়ে অতিথিরা আলোচনা করেন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply