1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালের সেই উপাধ্যক্ষের বিরুদ্ধে আরও ৩টি মানহানি মামলা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

বরিশালের সেই উপাধ্যক্ষের বিরুদ্ধে আরও ৩টি মানহানি মামলা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানহানি করে বক্তব্য দেওয়ার অভিযোগে পাতারহাট সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষের বিরুদ্ধে মানহানির আরো ৩টি মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বেও আরও একটি মামলা দায়ের করা হলে সব মিলিয়ে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার ৪টি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে হিজলা উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঢাকার রমনা থানা আওতাধীন বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে মো. নোমান হোসেন এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন ।দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

এছাড়াও বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে বরিশাল আদালতের আইনজীবী হিজলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণল সম্পাদক এ্যাডভোকেট মো. মাইনুদ্দিন ডিপটি ও বরিশাল মেট্রোপলিটন আদালতে বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু এক হজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন ।

বরিশাল আদালতের মামলাটি পরবর্তী আদেশের জন্য বিচারক অপেক্ষমান রাখেন। উভয় মামলার বাদী তাদের আর্জিতে বলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ জানুয়ারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেনের উঠান বৈঠক হয়। ওই বৈঠকে বক্তব্য দেন পাতারহাট সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম। বৈঠকে তিনি বলেন, ‘পঙ্কজ নাথের মনোনয়ন শেখ হাসিনার হাতে না এবং আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কী যাবে না তার সঙ্গে জড়িত। পঙ্কজ নাথকে মনোনয়ন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। মামলার অভিযোগে বাদীদ্বয় জানান, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম তার বক্তব্যে শেখ হাসিনার ঊর্ধ্বে পঙ্কজ নাথকে স্থান দিয়েছেন। এছাড়া তিনি কোনো ধরনের সম্মান প্রদর্শন না করে ‘মাননীয় প্রধানমন্ত্রীকে’ ‘শেখ হাসিনা’ বলে উল্লেখ করেছেন। তিনি তার বক্তব্যে বিশ্ব মানবতার নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির সামনে হেয় করেছেন এবং দেশের সম্মানহানি করেছেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এক হাজার কোটি টাকার মানহানি’ হয়েছে বলে দাবী করেন দুই বাদি। উল্লেখ্য, এর আগে ৩১ জানুয়ারি বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আমলি আদালতে হাজার কোটি টাকার মানহানী মামলা করেন মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews