1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জের শ্রীপুরে অবৈধভাবে চরের মাটি কাটায় ৬ জনকে জেল; ১০ লক্ষ টাকা জরিমানা!

  • আপডেট সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৮০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি //
নদীমাতৃক বাংলাদেশে নদী ভাঙ্গন নদীতীরবর্তী মানুষের জন্য দুঃস্বপ্নের নাম। এই নদীভাঙ্গন রোধে প্রশাসন ও সরকারের অব্যাহত প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একশ্রেণির দুষ্কৃতকারী মাটি ও বালুখেকোর অবৈধভাবে বালু এবং মাটি কাটার ফলে নদী ভাঙ্গনে অনেক তীরবর্তী অনেক বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে অনেক গ্রাম৷ জেলা প্রশাসন, বরিশাল এই সংকট সমাধানে বদ্ধপরিকর।

বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দার এঁর নির্দেশে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন এঁর নেতৃত্বে গত ২০ জানুয়ারি রোজ শনিবার সকাল অনুমান সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিন লক্ষীরচর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে সরকারি চরের মাটি কেটে বাল্কহেড বোঝাই করার সময় এই অপকর্মের সাথে লিপ্ত মোঃ কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গির মোল্লা, মোঃ হাসান, মোঃ আল আমিন, মোঃ উজ্জ্বল ও মোঃ শিপন নামের ৬ (ছয়) জন দুষ্কৃতকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের সাথে থাকা একটি ভেকু মেশিন, ভেকু বহনকারী একটি পন্টুন ও একটি বাল্কহেড আটক করা হয়। উপস্থিত জনসাধারণের বক্তব্য, অপরাধের গুরুত্ব, প্রকৃতি ইত্যাদি সার্বিক বিবেচনায় গ্রেফতারকৃত আসামীদের প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং সর্বমোট ১০ (দশ) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

আদালত পরিচালনাকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এরুপ অভিযান নিয়মিত চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews