1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বরিশালে দিনব্যাপী দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বরিশালে দিনব্যাপী দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
গতকাল ২৬ ডিসেম্বর’২০২০ শনিবার সকাল ১০.০০টায় বরিশাল জেলার বেসরকারী উন্নয়ন সংগঠন ”আভাস” কতৃক বাস্তবায়িত ইউএসএআইডি ও ইউকেএইড অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগীতায় ”নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ” প্রকল্পের আওতায় গঠিত বরিশাল জেলার বরিশাল সিটি কর্পোরেশন প্লাটফর্ম সদস্যদের দিনব্যাপী দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষন আভাস প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে সভাপতিত্ব করেন প্লাটফর্মের আহ্বায়ক ও নারী নেত্রী প্রফেসর শাহ-সাজেদা। প্রশিক্ষনটি পরিচালনা করেন এস.এম সিরাজুল ইসলাম। প্রশিক্ষনে প্লাটফর্মের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশিক্ষনে আরো উপস্থিত ছিলেন আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মনিটরিং কোঅর্ডিনেটর ও আভাসের মনিটরিং অফিসার মো: আলী আহসান, প্রজেক্ট অফিসার নাসরিন খানম, পুরোহিত শ্রী সঞ্জীব সিংহ বর্মন, সাংবাদিক ও সচেতন নাগরিক বৃন্দ।

দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন এস.এম সিরাজুল ইসলাম। প্রশিক্ষনের মূল উদ্দেশ্য ছিল প্লাটফর্ম সদস্যবৃন্দ তাদের এলাকাতে কিভাবে কাজ করবে, কোন কোন বিষয়ের উপর কাজ করবে তার একটি সুস্পষ্ট ধারনা নিবেন এবং আইনগুলো সম্পর্কে জনগনের মাঝে সচেতনতা তৈরী করতে পারবেন। প্রশিক্ষনে তারা বিভিন্ন গ্যাঁপ খুঁজে বের করে আগামীতে কিভাবে কোথায় কাজ করতে হবে সেগুলো দলীয় কাজের মাধ্যমে বের করেন। প্রশিক্ষনে অংশগ্রহনকারী সকল সদস্যগন নারী ও শিশু নির্যাতন আইন-২০০০, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এবং এডভোকেসি ও নেটওয়াকিং সম্পর্কে ধারনা লাভ করেন।

পরিশেষে প্রশিক্ষন ও প্লাটফর্মের সভাপতি প্রফেসর শাহ-সাজেদা নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের সহিংসতা রোধে করনীয় বিষয়গুলো আলোচনা করেন এবং কমিটির ভূমিকা ও সহযোগিতা চেয়ে সভার সমাপনী ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews