1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বাবুগঞ্জ শিক্ষা অফিসের হিসাবরক্ষকের সহযোগিতায়, ৫ শিক্ষকের অনৈতিক ভাবে অর্থ আত্মসাৎ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১
সংবাদ শিরনাম :

বাবুগঞ্জ শিক্ষা অফিসের হিসাবরক্ষকের সহযোগিতায়, ৫ শিক্ষকের অনৈতিক ভাবে অর্থ আত্মসাৎ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নাজমুল সানী :

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক হুমায়ুন কবিরের সহযোগিতায় অনৈতিক ও দুর্নীতির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের অর্থ আত্মসাত।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা/কর্মচারী হিসাবে চাকুরীবিধি অনুযায়ী প্রতি তিন বছর পর পর একটি মূল বেতনের সম পরিমাণ অর্থ শ্রান্তি বিনোদন ভাতা হিসাবে উত্তোলন করতে পারবেন। কিন্তু সরকারি নিয়ম লংঘন করে ৫ শিক্ষক প্রতি বছর শ্রান্তি বিনোদন ভাতা বাবদ অতিরিক্ত অর্থ উত্তোলন করেন।

তথ্য সূত্রে, বাবুগঞ্জ সরকার মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক শ্রান্তি বিনোদন ভাতা বাবদ গত ২০১৭/২০১৮/২০২০ সালে সরকারি নিয়ম লংঘন করে সোনালী ব্যাংক লিমিটেড খানাপুরা শাখায় নিজ হিসাব নম্বরে (০৩২১১১০০২১৪৪৫) অতিরিক্ত ৭৫ হাজার ৭শত ১০ টাকা উত্তোলন করে আত্নসাত করেছেন।

হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল হোসেন বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে সরকারি নিয়ম লংঘন করে সোনালী ব্যাংক লিমিটেড খানপুরা শাখায় নিজ হিসাব নম্বরে (০৩২১১১০০৫৯৬৭১) অতিরিক্ত ২ লক্ষ ৯ হাজার ৯শত ১০ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।

বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঐশী তাবাসসুম শ্রান্তি বিনোদন ভাতা বাবদ সরকারি নিয়ম লংঘন করে সোনালী ব্যাংক লিমিটেড খানাপুরা শাখায় নিজ হিসাব নম্বরে (০৩২১১১০০৭০৬১৫) অতিরিক্ত ১ লক্ষ ৮৩ হাজার ৪শত ৮২ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।

কয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ.দা.) গাজী হারুন অর রশীদ শ্রান্তি বিনোদন ভাতা বাবদ গত ২০১৬/২০১৭/২০১৮/২০২০ সালে সরকারি নিয়ম লংঘন করে সোনালী ব্যাংক লিমিটেড খানাপুরা শাখায় নিজ হিসাব নম্বরে (০৩২১১১০০১৭১০৭) অতিরিক্ত ৭১ হাজার ৮শত ৫৫ টাকা উত্তোলন করে আত্নসাত করেছেন।

হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম শ্রান্তি বিনোদন ভাতা বাবদ গত ২০১৭/২০১৮ সালে সরকারি নিয়ম লংঘন করে সোনালী ব্যাংক লিমিটেড খানাপুরা শাখায় নিজ হিসাব নম্বরে (০৩২১১১০০৪২৫৭২) অতিরিক্ত ৩৭ হাজার ৯শত ৫০ টাকা উত্তোলন করে আত্নসাত করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের একাউন্টের মাধ্যমে সরকারি কোষাগার থেকে শ্রান্তি বিনোদন ভাতা বাবদ অতিরিক্ত টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। তারা বলেন শিক্ষা অফিসের অসর্তকতার কারনে এমনটা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী হুমায়ুন কবিরের কাছ থেকে শিক্ষকদের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাতে তার সম্পৃক্ততার বিষয়ে মতামত জানতে চাইলে তিনি কৌশলে এরিয়ে যান এবং মতামত দিতে অনিহা প্রকাশ করে অজুহাত দিয়ে অফিস কক্ষ ত্যাগ করেন

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকবর কবির বলেন ৫ শিক্ষকের অনৈতিক ভাবে সরকারি নিয়ম লংঘন করে অতিরিক্ত অর্থ আত্মসাতের বিষয়টি আমার দৃষ্টি গোচরে আসলে,তাদেকে অফিস কর্তৃক তলব করা হয়েছে। সরকারি নিদের্শনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews