1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশালে মোবাইল কোর্ট অভিযান - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় ২ জন আটক মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সংবাদ শিরনাম :

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশালে মোবাইল কোর্ট অভিযান

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৫৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দৈনিক একুশের সময় //

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মহানগরীর পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় আজ ১৭ অক্টোবর ২০২০ দুপুর ১২ঃ৩০ ঘটিকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

গত ৭ অক্টোবরে কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে আলুর সর্বোচ্চ বিক্রয় মূল্য (পাইকারি- কেজি প্রতি ২৫ টাকা, খুচরা- কেজি প্রতি ৩০ টাকা) নির্ধারণ করে দিলেও বরিশালের পাইকারি বাজারে তা মানা হচ্ছে না, এর প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি পাইকারি ৩৫-৪০ টাকা এবং খুচরা ৫০-৫৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। আলুর উর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান আজ দুপুর ১২ঃ৩০ থেকে ২ঃ০০ ঘটিকা পর্যন্ত পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় আলুর পাইকারি বাজার মনিটরিং করেন এবং সকলকে সরকারি নির্দেশনা মেনে আলু বিক্রি করার নির্দেশনা দেন। এসময় পেঁয়াজ পট্টি এলাকায় মোল্লা ট্রেডার্স ও পায়েল এন্টারপ্রাইজ নামক দুটো পাইকারি আলু বিক্রির দোকানকে অধিক মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে মোট ১০০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরে বাজার কমিটির সেক্রেটারি জনাব দুলাল মোল্লা ও অন্যান্য পাইকারদের সাথে আলোচনাকালে তাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রির নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরো জানান, পেঁয়াজের মতো আলুর বাজারে কোন সিন্ডিকেট বা অস্থিতিশীল পরিস্থিতি রুখতে জেলা প্রশাসন সর্বোচ্চ নজরদাঁড়ি রাখবে। এসময় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা জনাব হাসান সারোয়ার উপস্থিত ছিলেন।

অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews