ফয়সাল হাওলাদার // উৎসবমুখর পরিবেশ, খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় চুনারচর কিংস একাদশ ও চুনারচর বয়েজ একাদশ।
খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হোসেন গাজী, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মেহেন্দিগঞ্জ পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন পোদ্দার, সদস্য সচিব, মেহেন্দিগঞ্জ পৌর যুবদল; গিয়াস উদ্দিন জমদ্দার, সহ-সভাপতি, ৯নং ওয়ার্ড পৌর বিএনপি; ইয়াছিন নান্নু, সাবেক সাধারণ সম্পাদক, পৌর স্বেচ্ছাসেবক দল; আঃ রাজ্জাক বেপারী, সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ড পৌর বিএনপি এবং মোহাম্মদ নাসির হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হোসেন গাজী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply