1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও)
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৯০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী জাহিদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে অপসারণের দাবীতে সাধারণ জনগণ ও মৎস্যজীবী সদস্যদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল, (রবিবার) সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা জাহিদ হাসানের বিরুদ্ধে অভিযানে পরিচালনায় গিয়ে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে অপসারণের দাবী জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অফিস সহকারী জাহিদ বলছেন ভিন্ন কথা, জাহিদ বলেন, ‘ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ নিধন ও পরিবহন ঠেকাতে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষেই অভিযান পরিচালনা করি। ’অভিযানে জব্দকৃত অবৈধ জাল ও মাছ সহ সবধরনের মালামাল অফিসে নিয়ে আসা হয়। তারপর আমার সিনিয়র কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতেই বাকী আইনি কার্যক্রম সম্পন্ন হয়। আমার ব্যক্তিগত ক্ষমতা নেই আইন বহির্ভূত কিছু করার।

জাহিদ আরও বলেন, ‘দুইমাস ধরে চলা অভিযানে আমি কঠোরভাবে দায়িত্ব পালন করছি। ফলে কিছু অসাধু জেলে ও মাছ বিক্রেতা একত্রিত হয়ে আমার সুনাম বিনষ্ট করার লক্ষ্যে আমার নামে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আমাকে মেহেন্দিগঞ্জ থেকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছে। জাহিদ বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা কেবলই ষড়যন্ত্র। মুলত মেহেন্দিগঞ্জ থেকে আমাকে সরাতে পারলেই মাছ ধরা ও বিক্রিতে পথের বাধা কেটে যাবে।

এই বিষয়ে, মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন,শুনেছি অফিস সহকারী জাহিদকে অপসারণের দাবিত্ব মানববন্ধন করেছে কারা যেন। তবে আমার কাছে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।

গর ১০ এপ্রিল জাটকা নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জাটকা জব্দ করেন মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি মোহাম্মদ জাহিদ হাসান। ওই অভিযানে প্রায় ৪০০ কেজি জাটকা ও দুইটি ট্রলার জব্দসহ দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজুর রহমান। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসা ও এতিমখানাসহ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews