1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
করোনা: চীনে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় ২ জন আটক মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সংবাদ শিরনাম :

করোনা: চীনে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৫১৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

চীনের মূল ভূখণ্ডে গত একদিনে নতুন করে কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি। গত বছরের শেষ দিনে চীনের উহান থেকে প্রথম ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটার পর এই প্রথম ২৪ ঘণ্টায় নতুন কোনো কোভিড-১৯ রোগে পজিটিভ আসেনি।-খবর রয়টার্সের

শনিবার দেশটির স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে বলছে, আগের দিন চারজন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। যাদের একজন বিদেশ থেকে এসেছেন, আর উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনেও স্থানীয়ভাবে একজন সংক্রমিত হয়েছেন।

প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫২ লাখ ২৯ হাজার ৪৪১ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৩৮ হাজার ৪৮০ জনের। এ পর্যন্ত চীনে ৮৪ হাজার লোক আক্রান্ত হয়েছেন। আর চার হাজার ৬০০ জন মারা গেছেন।

করোনা সংক্রমণ ছড়ানো শুরুর পর মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করলে উহান ও হুবেই প্রদেশে কঠোর লকডাউন জারি করে দেশটির কর্তৃপক্ষ। চীনজুড়ে ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে ওই অঞ্চলের লোকজনকে ঘরবন্দি রাখতে ব্যাপক উদ্যোগ নেয় তারা।

তিন মাস কঠোর নজরদারি করায় নিয়ন্ত্রণে সফল হয় তারা।

কিন্তু ওই সময়ের মধ্যেই চীন থেকে নতুন করোনাভাইরাসের সংক্রমণ বৈশ্বিক মহামারীর রূপ নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে ইরান, তারপর ইউরোপ ও পরে যুক্তরাষ্ট্র সংক্রমণের নতুন উপকেন্দ্র হয়ে দাঁড়ায়।

মহামারীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে ১৬ লাখ এক হাজার ৪৩৪ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছেন ৯৬ হাজারেরও বেশি লোকের।

এর পরেই রয়েছে আরেক পরাশক্তি রাশিয়া। সেখানে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৩৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট তিন লাখ ৩৫ হাজার ৮৮২ লোক এই ভাইরাসটিতে সংক্রমিত হন।১

দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার বলছে, গত একদিনে ১৩৯ জন কোভিড-১৯ রোগে মারা গেছেন। এর আগের দিন মারা গেছেন ১৫০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews