1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ :
নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও) একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান ৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪২৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি পালন করছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’।

এ বছর দিবসটি উপলক্ষে মেহেন্দিগঞ্জে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ মোঃ মনিরুজ্জামান বলেন, আজ এই দিবসটি পুরো বিশ্বব্যাপী পালিত হচ্ছে।তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেন্দিগঞ্জেও পালিত হচ্ছে। আমরা এই দিবসটির মাধ্যমে সকলকে জানাতে চাই, “বিশ্ব থাকবে সুরক্ষিত নিশ্চিত হবে স্বাস্থ্য” আমরা সে লক্ষ্যে ই কাজ করতেছি।

ডাঃ মনিরুজ্জামান বলেন, আমি মেহেন্দিগঞ্জে যোগদানের পরে জাতীয় দিবস, আন্তর্জাতিক দিবস সহ অন্যান্য দিবস যথাযথভাবে পালন করে আসছি। জাতির জনকের সোনার বাংলা গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছি এবং হাসপাতালের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন লক্ষ্যে র‍্যালী বের হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করেন। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এইদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews