1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও)
সংবাদ শিরনাম :

কারো চেয়ে কেউ দুর্নীতিতে পিছিয়ে নেই, তার প্রমাণ লাগামহীন দ্রব্যমূল্য

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১০১১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

‘গ্যাস-বিদ্যুৎ-তেল-পানিসহ সকল দ্রব্যমূল্য কমানোর দাবিতে সমাবেশ- শ্বেতপত্র এবং উত্তরণ প্রস্তাব কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কারো চেয়ে কেউ দুর্নীতিতে পিছিয়ে নেই, তার প্রমাণ লাগামহীন দ্রব্যমূল্য। নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি আরো বলেনম স্বাধীনতার মাসে, পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের অন্যায়ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি থামাতে রাষ্ট্রকে কার্যকর পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। একই সাথে ক্রয় ক্ষমতা বেড়েছে বলে বলে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিদের ষড়যন্ত্রময় মিথ্যে কথা থামাতে হবে। ২৫ মার্চ বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা বিভাগীয় সমন্বয়ক জোবায়ের মাতুব্বর, পুরান ঢাকার নেতা আবুল হোসেন, মুন্সিগঞ্জ এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, স্বাধীনতার পর থেকে কোন সরকার-ই দ্রব্যমূল্য কমানোর কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং গ্যাস-বিদ্যুৎ-পানি-তেলেসহ বিভিন্ন দ্রব্যমূল্য ব্যবসায়িদের স্বার্থরক্ষায় বৃদ্ধির পর সেই বৃদ্ধি হওয়া মূল্য থেকে কমানোর নাটক করেছে। এমনকি গ্যাস-বিদ্যুৎ-তেল-পানিসহ সকল প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়াতে তাদের ইন্ধন ছিলো। ৫০ বছরে চালে দাম ২০০ বার, তেলের দাম ৫৭ বার, গাড়ি ভাড়া ৫২ বার বৃদ্ধির মত জঘণ্য ঘটনাও ঘটেছে যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সেই সরকারের যোগ সাজশে। সত্যিকার্থেই জনগনের কথা কোন সরকারই ভাবেনি। চলমান সরকারও তার কোন ব্যতিক্রমতার প্রমাণ দিতে পারেনি। কথায় কথায় এরা এক দল আরেক দলের ক্ষমতাকালীন যে দুর্নীতি, তার উদাহরণ টানে, অথচ কোন পার্থক্য তৈরি করতে পারে না। এক দলের ক্ষমতাকালীন সরকার ২০০ কোটি, তো আরেক দলের ক্ষমতাকালীন সরকার সেই রেকর্ড ভেঙ্গে ২ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে। কারো চেয়ে কেউ দুর্নীতিতে পিছিয়ে নেই, তার প্রমাণ লাগামহীন দ্রব্যমূল্য। এমতবস্থায় আমজনতাকেই ভোগ করতে হচ্ছে সকল ভোগান্তি। জনগন দুর্নীতির হাত থেকে মুক্তি চায়, দ্রব্যমূল্য কমানোর জন্য সুপরিকল্পিত পদক্ষেপ চায়।

এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মম মহামারি করোনা পরিস্থিতিতে আমজনতার রুটি-রুজি-জীবন-জীবিকার কথা ভেবে ব্যয়ভার কমিয়ে আয় বাড়ানোর লক্ষ্যে, বেকারত্ব ঘোচানোর জন্য কার্যকরী পদক্ষেপ নেয়াসহ বিভিন্ন ইস্যু বাস্তবায়নের দাবিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews