1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
- মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩
সংবাদ শিরনাম :

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৯৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, সমাজের পরিপূর্ণ অংশ হিসেবে জনগণকে সম্পৃক্ত করে জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে পুলিশ দায়িত্ব পালন করতে চায়।

তিনি কাল সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) লাইনস মাঠে বিএমপি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করে আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৪ বছরে দেশে বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে। শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছি। এখন জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের ক্ষেত্রে অন্যান্য অনেক দেশের চেয়ে আমরা এগিয়ে আছি।

আইজিপি বলেন, স্বাধীনতার পর আমাদের বলা হয়েছিল ‘তলাবিহীন ঝুড়ি’। এখন সেই ‘তলাবিহীন ঝুড়ি’ বিশ্বের বিস্ময়। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, আমরা হাজার হাজার বছর ধরে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও তা শেষ হবে না।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজন অনুকূল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক স্থিতিশীলতা। দেশের মানুষ, প্রশাসন, পুলিশ সবাই মিলে
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, সামাজিক স্থিতিশীলতা বজায় রেখেছে। যদি আইন-শৃঙ্খলা ভালো না হয়, সামাজিক শৃঙ্খলা না থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে তাহলে ইনভেস্টমেন্ট আসে না, উন্নয়ন হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, ফলে দেশের উন্নয়ন হয়েছে।

পুলিশিংয়ের ক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশ একটি অতি পুরনো ধারণা উল্লেখ করে আইজিপি বলেন, ব্রিটিশরা এ অঞ্চলে মেট্রোপলিটন পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন। কালের পরিক্রমায় আমাদের দেশেও মেট্রোপলিটন পুলিশ চালু হয়েছে। নগরবাসীকে উন্নত সেবা দেয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, আপনারা নগরবাসীর নিরাপত্তায় অনেক ভালো কাজ করেছেন। এজন্য আত্মতুষ্টি নয়, আরও ভালো কাজ করতে হবে। সেটাই হোক আজকের প্রতিপাদ্য।

পরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এয়ারপোর্ট থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews