মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর খন্তাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে দক্ষিণ উলানিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ উলানিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক রওশন আরা মুন্নি। সঞ্চালনা করেন দক্ষিণ উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈমুল ইসলাম মিল্লাত জমাদার।
প্রধান অতিথির বক্তব্যে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, “বাংলাদেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথিকৃৎ বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই দেশের নারীরা আজ সর্বক্ষেত্রে অগ্রসর।
প্রধান বক্তা হিসেবে উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগম নারী উন্নয়নে বিএনপির বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও নারীবান্ধব রাষ্ট্র গঠনে কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, কাজী আব্দুল আলীম চৌধুরী মিঠন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাওলাদার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম রবিনসহ উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি পুরুষ ও নারী নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান। তারা নারী ভোটারদের সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হওয়ারও আহ্বান জানান।
অনুষ্ঠানে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply