1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও)
সংবাদ শিরনাম :

চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়।

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৫৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// সুপার বুল প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়, ৪ বছর বয়সী এ ষাঁড়টির ওজন প্রায় ১২০০ কেজি এবং এর সম্ভাব্য বিক্রয় মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা।

বিজয়ী ষাঁড়টির মালিক চরমোনাই এলাকার বিশিষ্ট খামারি জনাব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের হাতে বিশেষ সম্মাননা উপহার তুলে দেয় আস্থা ফিড। এ সময় ষাঁড়টির ব্যবস্থাপক আস্থা ফিডের উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আরও ৯টি স্বাস্থ্যবান ও আকর্ষণীয় ষাঁড়কে “মোটিভেশন পুরস্কার” প্রদান করা হয়। খামারিদের উৎসাহিত করা এবং উন্নত খামার ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসম্মত গরু পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়।

আস্থা ফিডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মঞ্জুরুল ইসলাম, ম্যানেজার, বরিশাল-খুলনা জোন এবং ডা. অভিজিৎ মন্ডল, সিনিয়র এক্সিকিউটিভ। বৃষ্টির কারণে অনুষ্ঠান পরিচালনায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও আস্থা ফিডের প্রতিনিধিগণ দক্ষতার সঙ্গে ক্যাম্পেইন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করে যান।

চরমোনাই হাট ক্যাম্পেইনে খামারি, ব্যবসায়ী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews