1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও)
সংবাদ শিরনাম :

জাটকা বড় হওয়ার সুযোগদানের প্রতিশ্রুতিতে চাল পেলেন দক্ষিণ উলানিয়ার দেড় হাজার জেলে

  • আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৪৪৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।

মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া ইউপিতে জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করার মধ্যে দিয়ে নাগরিক সেবার শুভ সুচনা করলেন নতুন চেয়ারম্যান কাজি আবদুল হালিম চৌধুরী মিলন। মঙ্গলবার (২২ মার্চ) সকালে পরিষদের ট্যাগ অফিসার রঙ্গলাল, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল হালিম চৌধুরী মিলনসহ পরিষদের মেম্বারদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণের উদ্বোধন করা হয়। ৯ টি ওয়ার্ডে মোট ১ হাজার ৫৫০ জন জেলের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। জাটকা বড় হওয়ার সুযোগ দিয়ে চাল পেলেন জেলেরা। সরকারি নিষেধাজ্ঞা মেনে জাটকা অর্থাৎ বাচ্চা ইলিশ ধরা থেকে বিরত থাকায় তাদের হাতে এ চাল তুলে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা মৎস্য অফিসার। গত বছরের পহেলা নভেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত জাটকা ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় সকল জেলে ৮ মাস জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকেন। এই নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী জাটকা শিকার যারা করেনি তাদের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন জাটকা ইলিশ রক্ষার জন্য জেলে ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews