1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবকারীরা দেশের শত্রু : মোমিন মেহেদী

  • আপডেট সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪৬৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবকারীরা দেশের ও মানুষের শত্রু। তাদেরকে এখনই প্রতিহত না করলে যেভাবে তেলের দাম বাড়িয়েছে সরকার; সেভাবে বাড়াবে গ্যাসের দামও। নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫ টায় ঢাকা মহানগর উত্তর কমিটি অনুমোদনকল্পে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রফিকুন্নবী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিলীমা চক্রবর্তী, চন্দন চন্দ্র পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, সারাদেশে সকল অন্যায় অপরাধ-দুর্নীতি প্রতিহত করতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তা না হলে বুলেট ট্রেনের নামে শত কোটি টাকা যেভাবে লোপাট করেছে, সেভাবে তেলের দাম-গ্যাসের দাম বাড়িয়ে লুটপাট করতেই থাকবে বাংলাদেশের গণমানুষ বিরোধী ষড়যন্ত্রকারী তথাকথিত আমলা নামক পাষন্ডরা। এদেরকে রাষ্ট্রিয়ভাবেই প্রতিহত করা প্রয়োজন, যা না করে রাষ্ট্রিয় ক্ষমতা আকড়ে রাখার জন্য নির্মম সিদ্ধান্তগুলো একের পর এক জনগনের উপর চাপিয়ে দিয়ে ইতিহাসে সবচেয়ে জনবিরোধী হয়ে ওঠার পথে চলছে বর্তমান সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews