1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও)
সংবাদ শিরনাম :

ফারহানে মুগ্ধ কলকাতার দর্শকরাও

  • আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১১৭৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

ঢাকা শহরের ছোট বড় সড়কে প্রায়ই চোখে পড়ে ভাড়ায় চালিত লেগুনা। কিন্তু আমরা কয়জনই বা জানি এই লেগুনা ড্রাইভারদের জীবন গল্প।

সম্প্রতি লেগুনা ড্রাইভারের জীবন গল্প নিয়ে মাহমুদ মাহিন নির্মাণ করেছেন নাটক ‘পাগল তোর জন্য’।

এই নাটকে একজন লেগুনা ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন চলতি সময়ের অভিনেতা মুশফিক আর ফারহান।

তার সঙ্গে গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।
ঘটনাচক্রে জমে ওঠে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টসকর্মীর প্রেমকাহিনী।

কিন্তু এর মধ্যেই ঘটে অন্যরকম ঘটনা। নিরেট প্রেমের সেই ঘটনার শেষটা হৃদয়স্পর্শী!
‘পাগল তোর জন্য’ নাটকটি প্রচারের পর দর্শকের বেশ প্রশংসা পাচ্ছে।

ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর দুই দিনে প্রায় ২০ লাখ দর্শক দেখেছেন। ৫ হাজারের অধিক মন্তব্যে দেখা যায় দর্শক প্রতিক্রিয়া। শুধু বাংলাদেশ নয় যেখানে কলকাতার দর্শকরাও প্রশংসা করছে।
নাটক থেকে অন্যরকম সাড়া পাচ্ছেন ফারহান। লেগুনা ড্রাইভারের চরিত্র ও তার অভিনয়ে দর্শক যেন একটু বেশিই প্রশংসা করছে!নাটকটি যারা দেখেছেন নাটকের শেষদৃশ্যে এসে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই ফারহানের অভিনয় দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। এমন কথাও উঠেছে এসেছে দর্শকদের প্রতিক্রিয়ায়।

এ ব্যাপারে ফারহান বলেন, নাটকটির গল্পটা অনেক পুরাতন। এমন গল্পে আগেও অনেক সিনেমা, নাটক, শর্টফিল্ম নির্মিত হয়েছে। কিন্তু ‘পাগল তোর জন্য’ নাটকটি পুরানো গল্পের রূপ দেয়া হয়েছে। চরিত্রে সঙ্গে নিজেকে মানিয়ে নিতে লেগুনা চালানোও শিখতে হয়েছে।

তিনি আরও বলেন, অনেক কষ্ট করে ধৈর্য্য নিয়ে কাজটি করেছি। এখন দর্শকদের ভালো রেসপন্স পাচ্ছি। মনে হচ্ছে পরিশ্রম স্বার্থক। এ ধরনের চরিত্র করতে পেরে আমি সত্যি দারুণ তৃপ্তি খুঁজে পাই।

‘পাগল তোর জন্য’ নাটকটিতে ব্যবহৃত গানটিও প্রশংসিত হচ্ছে। আভরাল সাহিরের মিউজিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের জি বাংলার সারেগামা’র শিল্পী রাহুল দত্ত ও খেয়া। গানটি লিখেছেন আলম শুভ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews