1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও)
সংবাদ শিরনাম :

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড সাকিবের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৯০২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::

বিশ্বকাপ শুরুর আগেই হাতছানি দিচ্ছিলো রেকর্ডটি, প্রয়োজন ছিলো ১০টি উইকেট। প্রথম পর্বের তিন ম্যাচেই সেটি প্রায় করে ফেলেছেন সাকিব আল হাসান। তবু বাকি রইলো ১টি উইকেট। প্রথম তিন ম্যাচে নয় উইকেট নিয়ে এখন শহিদ আফ্রিদির সমানে বসেছেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ছয় আসরে সাকিবের উইকেটসংখ্যা ছিলো ৩০টি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি ছিলেন ছয় নম্বরে। সেখান থেকে শীর্ষে উঠতে মাত্র তিনটি ম্যাচ নিলেন সাকিব। এই তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনিই এখন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি।

তবে সমান ৩৯টি উইকেট রয়েছে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদিরও। তিনি ৩৪ ইনিংস বোলিং করে নিয়েছেন এই ৩৯ উইকেট। সেখানে সাকিবের ৩৯ উইকেট নিতে লেগেছে মাত্র ২৭ ইনিংস। এছাড়া ইকোনমি এবং গড়েও আফ্রিদির চেয়ে এগিয়ে সাকিব।

বিশ্বরেকর্ড গড়ার পথে এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট নেন সাকিব, স্বাগতিক ওমানের বিপক্ষে পরের ম্যাচে তার ৩ উইকেট। ক্রমাগত উন্নতির ধারা বজায় রেখে পাপুয়া নিউগিনির বিপক্ষে আজ নিয়েছেন ৪টি উইকেট।

এই তিন ম্যাচের ৯ উইকেটেই সাকিব উঠে গেছেন শীর্ষে। এখন প্রথম পর্বের তিন ম্যাচ শেষে সুপার টুয়েলভে আরও পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই পাঁচ ম্যাচ থেকে আর মাত্র একটি উইকেট পেলেই এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হবেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি

১/ সাকিব আল হাসান – ২৭ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/৯

২/ শহিদ আফ্রিদি – ৩৪ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/১১

৩/ লাসিথ মালিঙ্গা – ৩১ ইনিংসে ৩৮ উইকেট, সেরা বোলিং ৫/৩১

৪/ সাইদ আজমল – ২৩ ম্যাচে ৩৬ উইকেট, সেরা বোলিং ৪/১৯

৫/ অজন্থা মেন্ডিস – ২১ ম্যাচে ৩৫ উইকেট, সেরা বোলিং ৬/৮

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews