1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

বোয়ালখালী পৌর নির্বাচনে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামে বোয়ালখালী পৌরসভা নির্বাচনে অশুভ শক্তির প্রভাবে কাটিয়ে ভোটারদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে ঘরে ঘরে তল্লাশী চালিয়ে গ্রেপ্তার আতংক সৃষ্টি করে ভোটের পরিবশে নষ্ট করার অভিযোগ উঠেছে বোয়ালখালী থানা পুলিশের বিরুদ্ধে।

আজ (১৭ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়েজিত এক সাংবাদিক সম্মেলনে বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এসএম মিজানুর রহমান এ অভিযোগ করেন।

কাউন্সিলর প্রার্থী এস এম মিজানুর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তার বাবা মুক্তিযোদ্ধাকালীন প্লাটুন কমান্ডার ছিলেন। পৌর নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তিনি প্রচার প্রচারণা চালিয়ে আসছেন।

কিন্তু ভোট গ্রহনের কয়েকদিন আগে থেকে এক অশুভ শক্তি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং নির্বাচন থেকে সরে যেতে নানা রকম হুমকী ও তার ভোটার, কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। পোস্টার ব্যানারে লিফলেট ছিড়ে প্রচারণার কাজে বাধা দেয়া হচ্ছে।

এমতাবস্থায় গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে শুরু হয় তার নির্বাচনী এলাকার ভোটার কর্মী সমর্থকদের উপর পুলিশি নির্যাতন। মুক্তিযোদ্ধা রিভার ভিউ এলাকায় তার কর্মী সমর্থকদের তালিকা বানিয়ে ঘরে ঘরে পুলিশ তল্লাশী শুরু করেছে।

গত কয়েকদিন ধরে ২০/২৫ জন পুলিশ তার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মী সমর্থকদের উপর মার মুখী আচারণ করছেন। পুলিশের এ ধরনের আচারণে বাকরুদ্ধ ও হতবাক এলাকার জনগণ ও সাধারণ ভোটারগন।

বোয়ালখালীতে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্টিত হলেও অদৃশ্য শক্তির বলে ও ইশারায় পুলিশ অতি উৎসাহি হয়ে শুধু তার এলাকার ভোটার কর্মীদের উপর দমন পীড়ন, নিযার্তন ও হয়রাণী করছেন। ঘরে ঘরে গিয়ে তল্লাশি ও গ্রেপ্তার আতংক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করছেন পুলিশ।

মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ট নির্বাচন অনুষ্টানের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে দাবী জানান তিনি।
জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews