আগৈলঝাড়া চেংঙ্গুটিয়া গ্রামে শর্টবার ফুলবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি গড়ালো ট্রাইবেকারে
-
আপডেট সময় :
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
-
৪৭২
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
আজ ১১ সেপ্টেম্বর শনিবার আগৈলঝাড়া থানার চেংঙ্গুটিয়া গ্রামে অনুষ্ঠিত হলো হলো তিন দিনব্যাপী শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ । চেংঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
স্থানীয়ভাবে ৭ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনালে উঠে টিম জীবন তালুকদার বনাম টিম রুসাত তালুকদার। উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোল না হওয়ায় গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় টিম জীবন তালুকদার। গুরুত্বপূর্ণ ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করেন রুহুল আমিন তালুকদার।
আজ বিকাল ৪ টায় চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব, রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দীনেশ চন্দ্র জয়ধর, তরুণ লেখক ও সংগঠক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, সেনা সদস্য এইচ এম হারুন-অর-রশিদ, যুব উপদেষ্টা সাইফুল তালুকদার, যুব কার্যনির্বাহী সদস্য রিমন তালুকদার, খেলা পরিচালনা কমিটির সদস্য সৈয়দ অনিক, কাজল তালুকদার, আশিক, আহাদ , জীবন, জিহাদ, ইয়াছিন, সিহাব তালুকদার প্রমুখ।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply