1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

সংবাদ প্রকাশের পর নিহত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাড়িয়েছে উজিরপুর উপজেলা প্রশাসন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৫৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হক মুন্না ::সংবাদ প্রকাশের পর নিহত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। ১২ ই আগষ্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ারের ছোট মেয়ে স্বর্না খানমের হাতে পরিবারের আহতদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা একটি চেক তুলেদেন। ০৯ আগষ্ট ” দৈনিক ভোরের অঙ্গীকার ” অর্থের সংকটে চিকিৎসা করাতে পারছে না প্রতিপক্ষের হামলায় আহত মুক্তিযোদ্ধা পরিবার। এই শিরোনামে সংবাদ প্রকাশের পর নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাসের। এসময় তিনি এই প্রতিবেদককে ফোন করে আশ্বস্ত করেন আহত ওই মুক্তিযোদ্ধা পরিবারকে চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা করবেন। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল ওই পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য একটি ফান্ড গঠন করেছে বলে আশ্বস্ত করেন । বৃহস্পতিবার বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি’র উপস্থিতিতে নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ারের দুই মেয়ে সোনিয়া বেগম ও স্বর্না খানমের হাতে ওই পরিবারে আহত সোহাগ তালুকদার, ভাবি রোজিনা বেগম ও জুয়েল তালুকদারের সু-চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন তিনি। উল্লেখ্য, ২৯ জুলাই জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের ৫জন। আহতদের হাসপাতালে নেয়ার পথে মুক্তিযোদ্ধা দেলোয়ার মৃত্যু বরন করেন। মুক্তিযোদ্ধা দেলোয়ারের মৃত্যুর ১০ দিন পর তার বড় ছেলে বিপ্লব তালুকদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। গুরুতর আহত বাকী ৩ জনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। অর্থের অভাবে বাকী আহতদের ঢাকায় উন্নত চিকিৎসা করাতে পারায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন ওই পরিবার৷ হত্যার দুই দিন পর আহত জুয়েল তালুকদার বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যেই হামলায় জড়িত হত্যা মামলার প্রধান আসামীসহ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews