1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

বাবার পাশে চিরশায়িত বিপ্লব, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না সন্ত্রাসী হামলায় আহত মুক্তিযোদ্ধা পরিবার।

  • আপডেট সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৬২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হক মুন্না ::
বরিশালের উজিরপুরে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না সন্ত্রাসী হামলায় আহত মুক্তিযোদ্ধা পরিবার । মৃত্যুর মুখে আহত বাকি আর দুইজন। এগিয়ে আসেনি মুক্তিযোদ্ধা কাউন্সিল, উপজেলা প্রশাসনসহ কোন সংগঠন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, ২৯ জুলাই জমিজমা বিরোধের জেরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ হামলায় গুরুতর আহত হয়েছে একই পরিবারের ৫জন। হামলায় আহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরন করে। বাবার মৃত্যুর ১০ দিন পর শনিবার ঢাকা মেডিকেল হাসপাতালে ছেলে বিপ্লব মারা যায়। রবিবার সকালে নিহত বিপ্লবের জানাযা শেষে বাবার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে। উজিরপুর মডেল থানার আলী আর্শাদ খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাকি আহত ৩ জনের ভিতর দুই জনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আহত মামলার বাদী জুয়েল জানান, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না তাই গুরুতর আহত আমার মেঝো ভাই সোহাগ তালুকদার ও বড় ভাবি রোজিনার অবস্থা খুবই খারাপ হওয়ারবপরও ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে নাম কাটিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে এনে ভর্তি করেছি। তাদের চিকিৎসা করাতে আমরা খুব হিমসিম খাচ্ছি। কেউ আমাদের পাশে দাড়াইনি । এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ জানান,কিছুদিনের ভিতর মুক্তিযোদ্ধা কাউন্সিল আহত মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস জানান, আমরা বিষয়টি দেখছি আহত মুক্তিযোদ্ধা পরিবারকে আমাদের পক্ষ থেক আহত ওই মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews