1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড

বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের ফাঁসির দাবীতে উজিরপুরে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৪১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হক মুন্না, উজিরপুর :: বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবীতে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১ আগষ্ট রবিবার বিকাল ৪টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার বাসস্টান্ডে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবিরের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল হাওলাদার, শাহজাহান সরদার, আয়নাল হক হাওলাদার প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ লকিতুল্লাহ, শরীফ জিয়াউল, শ. জ. আলীম, শিক্ষক সোলায়মান,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ পলাশ তালুকদার,যুগ্ন আহবায়ক মোঃ দোলোয়ার হোসেন সরদার,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জালাল গাজী, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলামিন খলিফা, যুবলীগ নেতা মোঃ দুলাল হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক মোঃ সুমন হাওলাদার হারিছ, ইউপি সদস্য আঃ সালাম সরদার, শাহজাহান বেপারী, শহিদুল ইসলাম জাকারিয়া, সাবেক ইউপি সদস্য নুরুল হক সরদারসহ ৩ শতাধিক নেতাকর্মী।

মানববন্ধন শেষে নিহত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক হাওলাদার।

এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা ,আহত মুক্তিযোদ্ধার সন্তানদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং হত্যাকারীদের দ্রত গ্রেফতার পূর্বক ফাঁসির দাবী জানান।

উল্লেখ্য ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার(৭০)কে প্রকাশ্য পরিকল্পিত ভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে এবং একই পরিবারের ৪জনকে উপর্যুপরি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছিল।

এই ঘটনায় নিহতের ছেলে তরিকুল ইসলাম জুয়েল বাদী হয়ে ৩২ জনকে আসামী করে ৩১ জুলাই উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতি মধ্যে ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews