মেহেন্দিগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
-
আপডেট সময় :
বুধবার, ২৩ জুন, ২০২১
-
৪৪৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর পাতারহাট থানা আব্দুলাহ্পুর কেন্দ্রীয় জামে মসজিদে এই শোকরানা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মেদ গত ২১শে জুন/২০২১ অনুষ্ঠিতব্য ৫নং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ভোটের মাধ্যমে বিজয়ী করার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেণ। এছাড়াও তিনি এরকম একটি সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচনের আয়োজন করায় এবং জনগন নির্বিঘেœ তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করার সুযোগ পাওয়ায় নির্বাচন কমিশনসহ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এসময় তিনি জনপ্রতিনিধি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালনের জন্য সকলের নিকট সহযোগীতা কামনা করেণ। শোকরানা মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ দলমত নির্বিশেষ মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সর্বস্থরের হাজার হাজার মানুষ উপস্থিত হন। পরে মিলাদ ও দোয়া শেষে নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাধারন সদস্যবৃন্দ পরস্পর কুশল বিনিময় করেণ এবং ঐক্যবদ্ধ ভাবে ইউনিয়ন পরিষদের সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেণ। উলেখ্য, গত ২১ জুন/২০২১ (সোমবার) ৫নং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে (আনারস) প্রতীক নিয়ে নিজাম উদ্দিন আহম্মেদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply