1. mdshuvo11167@gmail.com : admin :
  2. admin_mj88992956_hg2jwk@yandex.com : admin_mj88992956 :
  3. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  5. mehendiganjtimesms@outlook.com : ohceruml :
  6. site_admin@wp2shell.invalid : site_admin :
  7. mehendiganjtimesra@outlook.com : yukyequw :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে নদী সীকিস্তিদের মাঝে প্রতিমন্ত্রী রাজিব আহসানের চাল বিতরণ। মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একাধিক বাড়িতে সিধ কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ শিরনাম :
মেহেন্দীগঞ্জে নদী সীকিস্তিদের মাঝে প্রতিমন্ত্রী রাজিব আহসানের চাল বিতরণ। মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একাধিক বাড়িতে সিধ কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চরবাড়ীয়ার ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রাসেল হাং জনসমর্থনে এগিয়ে

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৯৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২১ জুন ইউপি নির্বাচনে বরিশাল সদর চরবাড়ীয়া ইউনিয়নের লামচরি ৮নং ওয়ার্ড বাসীর খেদমত ও এলাকার মানুষের অনুরোধে মেম্বার প্রার্থী হয়েছেন উদীয়মান তরুণ পরিশ্রমী, সৎ, শিক্ষিত, স্পষ্টভাষী সকলের পরিচিত মুখ মানবতার সেবক মো: রাসেল হাওলাদার।

তিনি চরবাড়িয়া ৮নং ওয়ার্ডে নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও তিনি ৮নং ওয়ার্ডবাসীর সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও অতি আপনজন হিসেবে স্থান নিয়েছেন রাসেলের মোরগ মার্কা। অন্যায়য়ের প্রতিবাদী তরুণ পরিশ্রমী, সৎ, মানবতার সেবক মো: রাসেল হাওলাদার এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।

১৫ জুন মঙ্গলবার দিনভর গণসংযোগকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লতিফ গাজী ও বীর মুক্তিযোদ্ধা লেদু গাজী, আমির হোসেন গাজী, শাহজালাল মৃধা, রুম্মান চৌকিদার, মজলু আকনসহ একাধিক ভোটার। এছাড়াও দিন রাত অনেক ভোটাররা রাসেল হাওলাদারের মোরগ মার্কার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তরুন ইউপি সদস্য প্রার্থী রাসেল হাওলাদার বলেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছি এবং আমি ব্যাপক সাড়া পেয়েছি। আগামী ২১ জুন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে শতভাগ আমার মোরগ প্রতীকের বিজয় নিশ্চিৎ।

এলাকার মানুষের আপদ বিপদে সব সময় রাসেলকে পাশে পান এলাকাবাসী। এতে এলাকার সাধারণ মানুষের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন তিনি। তাই এলাকাবাসীর কাছে তরুণ যুবক মেম্বর পদপ্রার্থী রাসেল হাওলাদার জনপ্রিয়তার শীর্ষে। বিশ্ব মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে যখন গোটা বিশ্ব নাজেহাল ঠিক তখনই রাসেল হাওলাদার স্বেচ্ছাসেবী সংগঠন মানব কণ্যাণ ঐক্য পরিষদ এর মাধ্যমে সদস্যদের নিয়ে নিজ এলাকা লামচরী সহ বিভিন্ন জায়গায় সামাজিক কার্যক্রম, সচেতনতা মূলক প্রচার, কর্মহীন মানুষের পাশে খাদ্যসামগ্রী সহ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং দুস্থ অসহায় মানুষের চিকিৎসার খবরে র্নিভয়ে ছুটে গিয়ে দাঁড়িয়েছে অসুস্থ মানুষের পাশে।

রাসেল হাওলাদার সবার সর্বাত্বক সহযোগীতা, সমর্থন ও দোয়ায় তিনি মোরগ মার্কা প্রতীক পাওয়ার পর পরই এলাকারবাসীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেন। গত ২৫ মার্চ বিকেলে বরিশাল নির্বাচন অফিস থেকে তাকে মোরোগ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার। এ সময় রাসেল এর সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাসেল হাওলাদার বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং অংশ গ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠানের আশ্বাসে আমি প্রার্থী হয়েছি। আশা করি রিটার্নিং কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। এছাড়াও তিনি বলেন, আমি চারবাড়িয়ার লামছরি এলাকার ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হওয়ার ঘোষনা দেওয়ার পর থেকেই বর্তমান ইউপি সদস্য কাঞ্চন আলী ব্যাপারী ভোটারদের কাছে আমার বিরুদ্ধে অপ্রচার চালিয়ে যাচ্ছেন।

এবং কি ইতি মধ্যে কাউনিয়া থানাসহ আমিসহ আমার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয় আমার নির্বাচনী প্রচারনায় ঝামেলা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাংলা প্রভাদে একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে। আমি কখনও ভাবিনি এলাকার মানুষ আমাকে এতো ভালোবাসবেন। তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মানবিক ওয়ার্ড গঠনে লামচরী গ্রামবাসীর মূল্যবান ভোট প্রার্থনা করে বলেন, আমি আমার এলাকাবাসীর দোয়া চাই, আমি আপনাদের লোক, আমি আপনাদের সন্তান আপনাদের ভাই, আপনারা আমাকে মুল্যায়ন করলে আমি আপনাদের অধিকার রক্ষায় যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আল্লাহপাক আমাদের সহায় হোউন।

এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে তারা এবার রাসেল হাওলাদার কে ভোট দিতে চায় ৩নং চরবাড়ীয়া ইউনিয়নের লামচরী ৮নং ওয়ার্ডের উন্নয়নে তার বিকল্প নাই। নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ওয়ার্ড গঠন করা, মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচতান মুলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তার কোন বিকল্প নেই। এলাকার উন্নয়নে তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারছেনা ভোটাররা। অধিকাংশ ভোটার তাকে নির্বাচিত করার জন্য জোট বেধেছে এবং দিন-রাত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এলাকার এক প্রবীন শিক্ষক জানান তিনি নির্বাচিত হলে এলাকার গরীব দুঃখী অসহায় মানুষ শেষ আশ্রয়স্থল খুঁজে পাবে। তিনি প্রচার প্রচারনা ও জন সমর্থনে এগিয়ে রয়েছেন।

তিনি ইউপি সদস্য না হয়েও গরীব দুখী মানুষকে বিভিন্ন সময় সাহায্যের হাত প্রসারিত করে সাধারন মানুষের কাছে সুপরিচিত হয়েছেন। এছাড়াও, মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও তার অবদানের কমতি নেই। আস্থা যুগিয়েছেন সাধারন মানুষের কাছে। তাই তাকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষে জনগনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে।

চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে তার গুনকীর্তন করছে ভোটাররা এবং এবার নির্বাচনে তাকে ভোট প্রদান করে বিজয় করার অঙ্গিকার করেছে একাধিক ভোটাররা। এবিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আজিমুল করিম বলেন, চরবাড়িয়ার ইউনিয়নের লামচরি ৮নং ওয়ার্ডের ইউপি নিবাচর্নী নিয়ে এলাকায় কোন প্রার্থী ঝামেলা সৃষ্টি করতে চাইলে আমার তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews