1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে অবৈধ ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাটিকাটার বেকুসহ আটক ৩।

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪৮২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //

মেহেন্দিগঞ্জের আড়িয়ালখাঁ নদীর তীরে তালুকদার চরে বেকু মে‌শিন দিয়ে অবৈধভাবে মাটিকেটে বিক্রির অভিযোগে একটি বেকুসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বেকু মালিক মোঃ আল আমিন প্রামাণিক( ২৮) পিতা আনসার প্রামাণিক, ট্রলার মালিক মন্টু হাওলাদার( ৩৮) পিতা হাবিব হাওলাদার, গ্রাম কাউখালি, থানা নাজিরপুর জেলা পিরোজপুর। বেকুর হেলপার নিরব শেখ (২০) পিতা জামিরুল শেখ। বিশেষ সুত্রে জানা যায় এরা স্থানীয় একটি সিন্ডিকেট’র সহায়তায় এই মাটি নিয়ে ব্রিক ফিল্ডে বিক্রি করেন।বৃহস্পতিবার (১০ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় মেহেন্দিগঞ্জের আড়িয়াল খাঁ নদীর তীর থেকে বেকুসহ তাদের আটক করা হয়। সুত্র জানান, ওই এলাকার আড়িয়ালখাঁ নদীর তীর তালুকদার চরে অবৈধভাবে বেকু মে‌শিন দিয়ে মাটি কাটার অভিযোগে উপজেলার নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ’র নেতৃত্বে পুলিশ’র এস আই মেহেদী হাসানের সঙ্গীয় টিম অভিযান চালিয়ে বেকুটি জব্দ করে এবং জড়িত ৩ জনকে আটক করে। পরে এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেকু মালিকের এক লাখ টাকা ও ট্রলার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও এদিন নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে একটি অবৈধ ড্রেজারকে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ইউএনও। এ বিষয়ে এস আই মেহেদী হাসান বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ বেকুসহ ৩জনকে আটক এবং ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews