হিজলায় শাহানারা আব্দুল্লাহ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
-
আপডেট সময় :
সোমবার, ৭ জুন, ২০২১
-
৩৯৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি //
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মিনী।পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দক্ষিণবঙ্গের রাজনৈতিক নারী নেতৃত্তের অগ্রদূত বেগম শাহান আরা আব্দুল্লাহ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলা হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি চেয়ারম্যান এর আয়োজনে সোমবার বেলা দুইটায় হরিনাথ পুর ইউনিয়ন পরিষদ মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান।উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম উপজেলা সভাপতি সুলতান মাহমুদ টিপু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী জাকির হোসেন উপজেলা আওয়ামী লীগ নেতা আমির হোসেন নান্নু মাস্টার আ মেমানিয়া ইউনিয়ন ওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা হরিনাথ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মাইনুদ্দিন দীপ্তি হিজলা উপজেলা যুবলীগ নেতা রায়হান খান প্রমুখ।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply