1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে গাছকাটার বিরোধে ১ জনকে কুপিয়ে জখম ।

  • আপডেট সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৫৮৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বার্তা পরিবেশকঃ

মেহেন্দিগঞ্জে গাছকাটাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম নামের এক জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি রবিবার (৩০ মে) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রুকুন্দি এলাকায় ঘটেছে বলে জানা গেছে ।

এতে প্রতিপক্ষের হামলায় আহত হলেন ওই এলাকার রফিকুল ইসলাম বেপারী (৫৫)।

আহতের পরিবার জানায় একই বাড়ীর ফারুক বেপারি গংদ্বয়ের সাথে রফিকুল ইসলাম বেপারীর দীর্ঘ দিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো।

তারই ধারাবাহিকতায় রবিবার বিরোধীয় জমিতে দলবল নিয়ে গাছ কাটতে যায় প্রতিপক্ষ ফারুক বেপারী।

এ সময় আহত রফিকুল ইসলাম বেপারী গাছ কাটার বিষয় জানতে চাইলে পুর্ব পরিকল্পিত ভাবে ফারুক বেপারীর নেতৃত্বে মাহফুজ বেপারী, ছালেহা বেগম, তানিয়া বেগমসহ ৫/৬ জনে মিলে দেশীয় অস্ত্রসস্রে সজ্জিত হয়ে রফিকুল ইসলাম বেপারীর উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়।

একপর্যায়ে ফারুক বেপারীর হাতে থাকা দা দিয়ে রফিকুল ইসলাম বেপারীকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

রফিকুল ইসলামের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দলবল নিয়ে চলে যায় ফারুক বেপারী ।

পরে আহত অবস্থায় রফিকুল ইসলাম বেপারীকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews