মেহেন্দিগঞ্জ আওয়ামিলীগের ভাবমূর্তি পূর্ণ উদ্ধারের আহবান, সাধারণ সম্পাদক কামাল খান!
-
আপডেট সময় :
শনিবার, ২২ মে, ২০২১
-
৫০৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
বার্তা পরিবেশক //
মেহেন্দিগঞ্জের সম্প্রতি বিনষ্ট, রাজনৈতিক ধন্দে মানুষ হত্যা, হানাহানি আওয়ামীলীগকে অশুভ শক্তির হাত থেকে রক্ষার আহবান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন খান!
মেহেন্দিগঞ্জে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান। শুক্রবার সন্ধ্যায় পৌর কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে আলাপকালে তিনি নিজ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানুষ হত্যার মতো জঘন্যতা তুলে ধরে দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান এবং নিহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই ঘটনা প্রবাহের সাথে জড়িত পর্দার আড়ালে লুকিয়ে থাকা দুষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের হাইকমান্ডের প্রতি জোরালো দাবী জানান। তিনি বলেন আমি একজন মুক্তিযুদ্ধা, স্বাধীনতা পর থেকে কখনো এ অঞ্চলের রাজনৈতিক পরিবেশ এতোটা বিনষ্ট হতে দেখিনি। সাম্প্রতিক সময়ের মতো দল এতোটা সংকটের মুখে কখনোই পড়েনি। এই সংকট থেকে উত্তোরনের জন্য সঠিক তথ্যটি তুলে ধরতে গণমাধ্যমের কর্মীদের প্রতি আহবান জানান।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply