1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

ইফতার সামগ্রী নিয়ে দ্বিতীয় দিনের মতো বরিশালের পাঁচশতাধিক মানুষের পাশে ‘অভিযাত্রিক’

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪০৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বরিশাল নদীবন্দর ও বাস টার্মিনাল গুলোর ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে দ্বিতীয় দিনের মতো খাদ্য সহায়তা দিয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন। মঙ্গলবার পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর নদী বন্দর এলাকায় দুই শতাধিক ছিন্নমূল ও দিনমজুর মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এরপর নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার তিন শতাধিক অসহায় মানুষ ও পথচারীরাও পান সংগঠনটি কর্তৃক বিতরণকৃত খাদ্য সামগ্রী।

গত সোমবার এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এ্যাসোসিয়েশন (এনডিবিএ) বরিশালের সভাপতি এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি পুলক চ্যাটার্জি।

এদিনও পাঁচশতাধিক মানুষকে ইফতার হিসেবে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী শফিক মুন্সি, অভিযাত্রিক ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার সংগঠক আলীম সালেহী, রক্তিম হাসান, মুয়ীদুর রহমান বাকি সহ সংগঠনটির স্বেচ্ছাসেবী ও অন্যান্যরা।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে সহায়তা করছে অভিযাত্রিক। বর্তমানে রাজধানী ঢাকা ও পটুয়াখালী জেলায় তিনটি বিদ্যালয়ে প্রায় ছয় শতাধিক শিশুকে শিক্ষা সহায়তা দিচ্ছে সংস্থাটি।এছাড়া চলমান করোনা পরিস্থিতির শুরু থেকেই সংস্থাটির পক্ষ থেকে সারাদেশে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews