1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও) একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান
সংবাদ শিরনাম :

লকডাউনের ১৩তম দিন গণপরিবহণ ছাড়া সবকিছু সচল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫৩৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের ১৩তম দিন সোমবার রাজধানীতে গণপরিবহণ ছাড়া সবকিছুই চালু ছিল। দোকানপাট, মার্কেট, শপিংমলে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সড়কে চিরচেনা রূপ ছিল। অতিরিক্ত গরমের কারণে বাইরে বের হওয়া অধিকাংশ মানুষকে মাস্ক ছাড়া চলাচল করতে দেখা গেছে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ও করোনাভীতি দেখা যায়নি এসব মানুষের মধ্যে।

সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টায় মোহাম্মদপুরের বছিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে গাড়ির জট। সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, লেগুনা ও বাইকেলে শত শত মানুষ নিজ নিজ কর্মস্থলে ছুটে চলছে। মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কের একপাশ ‘লকডাউন’র শুরু থেকে বন্ধ থাকলেও গতকাল সেটা খোলা দেখা গেছে। এ ট্রাফিক সিগন্যালে পুলিশের তদারকি ছিল খুবই কম।

বছিলা সড়কে কথা হয় সিএনজি চালিত অটোরিকশা চালক মামুন হোসেনের সঙ্গে। তিনি বলেন, লকডাউন শুরুর পর খুবই কড়াকড়ি ছিল। এজন্য বাইরে বের হতে পারিনি। এর কিছুদিন পর থেকে পুলিশকে ম্যানেজ করে সিএনজি চালিয়ে আসছি। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মানুষের চলাচল বেড়েছে। যাত্রী পাওয়া যাচ্ছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে কথা হয় গাউছিয়া মার্কেটের কাপড় বিক্রেতা আদিল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমার বাসা কেরানীগঞ্জের ঘাটর চর। বছিলা ব্রিজ হয়ে আমরা মার্কেটে যাতায়াত করি। মার্কেট খুললেও এখনো গণপরিবহণ খোলেনি। এ কারণে আমাদের চলাচলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

সরেজমিনে আরও দেখা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বিআরটিসি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দু’পাশের সব ধরনের দোকানপাট খুলেছে। কাঁচাবাজার, মুদি দোকান, মাছের দোকান, মটরপার্টসের দোকান খোলা। এ দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। এসব জায়গায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ করা গেছে। একই চিত্র দেখা গেছে, মোহাম্মদপুর টাউনহল এলাকা, সংসদ ভবন এলাকা, ফার্মগেট, বাংলামোটর ও হাতিরঝিল এলাকায়।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল মামুন বাংলামোটর এলাকায় যুগান্তর প্রতিবেদককে বলেন, সকাল থেকে মালিবাগ, কাকরাইল, প্রেসক্লাব, নিউমার্কেট এলাকা ঘুরে এলাম। গণপরিবহণ ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করতে দেখলাম। এছাড়া দোকানপাট, মার্কেট, শপিংমল সবই খোলা। মানুষের চলাচল বেড়েছে।

সোমবার মহানগরীর মগবাজার, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, বিজয় সরণি ও প্রগতি সরণি এলাকায় মানুষের উপচে পড়া ভিড় ছিল। এসব এলাকার মার্কেটমুখো সড়কে মানুষের ব্যাপক চলাচল ও যানজট দেখা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews