1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও) একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান ৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ
সংবাদ শিরনাম :

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় মৎস্যজীবী নিহত

  • আপডেট সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৯২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে প্রতিপক্ষের মারধরে পরেশ হালদার (৬০) নামে এক মৎস্যজীবী নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পরেশ হালদার পশারীবুনিয়া গ্রামের সখানাথ হালদারের ছেলে।
এ ঘটনায় পুলিশ নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালদারকে আটক করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পরেশ হালদার প্রতিদিনের ন্যায় পশারীবুনিয়া নাথপাড়া খালে বাঁধা জাল পাততে যায় । এ সময় নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালদার ও নারায়ণ মিস্ত্রি একই জায়গায় জাল পাততে চাইলে পরেশ এতে বাধা দেয়।

এ সময় উভয়পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে পরেশ হালদারকে লাঠি দিয়ে আঘাত ও কিলঘুষি মারতে থাকে প্রতিপক্ষরা। এ সময় পরেশ প্রাণ ভয়ে দৌড়ে তার নিজ বাড়িতে চলে এলে প্রতিপক্ষ তার পেছন পেছন তার ওপর হামলা চালাতে সেখানে যায়।

প্রতিপক্ষের মারধরের একপর্যায়ে পরেশ হালদার তার স্বজনদের সামনেই নিজ বাড়ির আঙিনায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান জানান, রোববার রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews