1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও) একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান
সংবাদ শিরনাম :

আলেমদের অযথা হয়রানি-নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না : চরমোনাই পীর

  • আপডেট সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৬০০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

দেশে আলেমদের গ্রেফতারে চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ রোববার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতারের পর পরই এই বিবৃতি আসে।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘দেশের নিরীহ নিরাপরাধ আলেমদের গ্রেফতার ও হয়রানির কারণে সরকারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে। যখন মহামারি প্রকট আকার ধারণ করছে, সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে, তখন আলেমদের অযথা হয়রানি-নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

সরকারের আচরণ অমানবিক ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে মাদরাসা শিক্ষকসহ আলেমদের গণহারে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। পবিত্র রমজানের শুরুতেই দেশের আলেম ও মাদরাসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেফতার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।’

যেকোনো ইসলামবিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেমদের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, তাদের এই দায়িত্ব পালনে বাধা দান ও গ্রেফতার মেনে নেওয়া যায় না।’

এর আগে আজ রোববার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। গ্রেফতারের পর মামুনুল হককে প্রথমে পুলিশের তেজগাঁও বিভাগে নেওয়া হয়। সেখানে কিছু সময় রাখার পর তেজগাঁও থানায় নেয়া হয়।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ২০২০ সালে মোহাম্মাদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews