আজকের বার্তার সম্পাদক, কাজী বাবুলের ছোট ভাই কাজী আজাদ মারা গেছে
-
আপডেট সময় :
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
-
৪৮৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ::
বরিশালের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের বার্তা’র সম্পাদক এবং বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এর ছোট ভাই কাজী নেছার উদ্দিন আজাদ ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি….. রাজিউন)।
আজ (শুক্রবার) রাতে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
কাজী আজাদ নগরীর কাশিপুর গড়িয়ারপাড় এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী, দুই ভাই, বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রকাশক মেহেরুন্নেসা বেগম এবং সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলসহ দৈনিক আজকের বার্তার সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply