1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

রমজানের প্রথম দিনে বানানো ইফতার নিয়ে বিপাকে বরিশালের ব্যবসায়ীরা

  • আপডেট সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫৬৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

রমজানের প্রথম দিনে বরিশালের ইফতার বাজারে তেমন কোনো ক্রেতা সমাগম ঘটেনি। তাই নেই কোনো হাঁকডাকও, এ কারণে বানানো ইফতার নিয়ে অনেকটাই দুঃচিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। জানা গেছে, লকডাউনকে ঘিরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বরিশালে বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন কঠোর অবস্থানে ছিলেন। আর এ কারণে প্রয়োজন ছাড়া কেউ যেমন বাহিরে বের হননি, তেমনি অনেকে বাহিরে গিয়েও বেশি একটা সুবিধা করতে পারেনি।

এ কারণে দিনভর রাস্তাঘাট জনশূন্য ছিল বললেই চলে। আর বিকেলেও কাঁচা বাজরগুলো ব্যতিত তেমন কোথাও সাধারণ মানুষের আনাগোনা দেখা যায়নি। ধারাবাহিকতায় ইফতার বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ছিল ক্রেতা শূন্য। ব্যবসায়ীরা বলছেন, গত বছর লকডাউনেও সীমিত পরিসরে ইফতার বাজার চালু ছিল এবং তাতে বেচাবিক্রিও হয়েছে। সেই অনুযায়ী এবারও লকডাউনের প্রথম দিন বরিশাল নগরের বিভিন্ন এলাকায় ইফতারির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে শুরুর দিনে ক্রেতা না থাকায় বেকায়দায় পড়েছেন অনেকে।

আর অফিস আদালত বন্ধ থাকায় পুরো রমজান জুড়েই ইফতার বাজারে বেচা-বিক্রি মন্দার সম্ভবনা দেখছেন তারা। তবে কেউ কেউ বলছেন, রমজানের প্রথম দিকে বরিশালের ইফতার বাজারে বেচাবিক্রি এমনিতেই কম হয়, সময়ের সঙ্গে বেচা-বিক্রি অবশ্যই বাড়বে। প্রসঙ্গত, বরিশালে পুরানা ঢাকার মতো এক সঙ্গে এক জায়গায় বড় ধরনের ইফতার বাজার না বসলেও, হোটেল-রেস্তোরাঁকে ঘিরে যে যার মতো করে ইফতার সামগ্রী বিক্রি করেন। আর কিছু মৌসুমী ব্যবসায়ীও রাস্তার পাশে ও ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রি করতে বসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews