1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

ববিতে বৃদ্ধি পেয়েছে করোনার প্রকোপ, একদিনে আক্রান্ত তিন কর্মকর্তা

  • আপডেট সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৩৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সদস্যদের মধ্যে বৃদ্ধি পেয়েছে করোনার প্রকোপ।গতকাল বুধবার একসঙ্গে তিন কর্মকর্তার দেহে করোনা জীবাণুর উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে গুরুতর শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। চলমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির সকলকে আরো সচেতন হবার আহবান জানিয়েছেন সেখানকার উপাচার্য।

সর্বশেষ শনাক্তকৃত তিনজন কর্মকর্তার মধ্যে দুজনই উপাচার্যের দপ্তরের। এ ব্যাপারে সেখানকার কর্মকর্তা পরিষদের সভাপতি বাহাউদ্দীন গোলাপ জানান,উপাচার্যের দপ্তরের একান্ত সচিব বোরহান উদ্দিন,প্রটোকল কর্মকর্তা দিদার হোসেন এবং রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার সানজিদা সুলতানা বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। বুধবার সকলের রিপোর্টে পজিটিভ (আক্রান্ত) আসে।

তিনি বলেন, শারীরিক অবস্থা খারাপ হলে সানজিদা সুলতানা বুধবার বিকেলে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। বাকি দুজন কর্মকর্তা আপাতত বাসাতেই হোম কোয়ারেন্টিন (সঙ্গরোধ) অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আরো কয়েকজন কর্মকর্তা করোনার উপসর্গ নিয়ে ভুগছেন বলেও পরিষদকে অবহিত করেছেন৷

বর্তমান করোনা পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন বলেন, বর্তমানে করোনার নতুন স্ট্রেইন দেশব্যাপী ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধি করেছে৷ এমতাবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীদের সচেতন ও সাবধানে পরামর্শ থাকার আহবান জানাচ্ছি। কোন ধরণের উপসর্গ দেখা দিলে দেরি না করে বিশ্ববিদ্যালয়ের টেলিমেডিসিন সেবা গ্রহণের অনুরোধ করছি।

উল্লেখ্য, গত এক সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের আরো দুজন কর্মচারী করোনা আক্রান্ত হন। এর আগে বিশ্ববিদ্যালয়টির একাধিক শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনার এই প্রকোপে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য কিছুদিন পূর্বে পুনরায় টেলিমেডিসিন সেবা চালু করে প্রতিষ্ঠানটি।সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০১৬৭৮০৪৩৮০৩ ও ০১৭২৩০৪০১১৯ এই নম্বরগুলোতে ফোন দিলেই বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews