1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও) একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান
সংবাদ শিরনাম :

বরিশালে দেখা মিলছে রসালো ফল তরমুজ’র

  • আপডেট সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৯৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

শহিদুল ইসলাম // চৈত্রের তাবদাহে তৃপ্তি এনে দেয় এক ফালি রসালো তরমুজ। ফলটির চাহিদাও থাকে ব্যাপক। ফলে গ্রীষ্মের ফল হিসেবেও সুপরিচিত তরমুজ। তবে বরিশালের বাজারে বসন্তেই দেখা মিলছে এই ফলটির।কিন্তু এখনও হালকা শীতের আমেজ আর আমদানি কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ।এছাড়া দেশে করোনা আতঙ্কে চুক্তি অনুযায়ী তরমুজ চাষিদের কাছ থেকে কিনে আড়ত ফেলে রাখছেন পাইকারি ব্যবসায়ীরা।বরিশাল বিভাগের ভোলা জেলায় তরমুজ চাষ হয়।এরই মধ্যে ভোলা থেকে আসা তরমুজ বাজারে আসতে শুরু করেছে। এবং এ মাসের শেষের দিকে বরিশাল অঞ্চলে উৎপাদিত তরমুজ বাজারে পাওয়া যাবে জানিয়েছেন ব্যবসায়ীরা।সরেজমিনে দেখা গেছে, গত ১ সপ্তাহ ধরে বরিশাল নগরীর চৌমাথা বাজার, পোর্ট রোড,নতুন বাজার,লঞ্চঘাট,বটতলা বাজার,বাংলা বাজার, সাগরদী বাজার,রুপাতলী সহ বিভিন্ন বাজারে তরমুজ বিক্রি করা হচ্ছে। নগরীর চৌমাথা এলাকার খুচরা ব্যবসায়ী আবুল কামাল এই প্রতিবেদক জানান, তরমুজ প্রতি কেজি ৪০ থেকে ৩৫ দরে বিক্রি হচ্ছে। তাতে দেখা যা ছোট বড় এক একটি তরমুজ ২০০ টাকা থেকে শুরু করে ৩৫০টাকা পর্যন্ত দর পরে যায়।আজ সকালে নগরীর চৌমাথা বাজারে তরমুজ কিনছিলেন জিয়া সড়ক এলাকার বাসিন্দা আয়শা সিদ্দিকা। তিনি বলেন, নতুন ফল তরমুজ দেখে লোভ সামলাতে পারলাম না,কিন্তু দাম অনেক বেশি হাঁকাচ্ছে এজন্য তরমুজ খাওয়া হচ্ছে না। তবে আমার মেয়ে তরমুজ খুব পছন্দ করে। তাই ফলটি দেখে কিনলাম’।বিক্রেতা বলেন, ‘অন্য বছরগুলোর চেয়ে একটু তাড়াতাড়িতে বাজারে তরমুজ এসেছে’। আবহাওয়া ভালোই ছিলো এ কারনে তরমুজ চাষ করতে অনেক সুবিধা হয়েছে চাষিদের।এ রকম আবহাওয়া ভালো থাকলে এবার বাম্পার ফলন হবে তরমুজের।আর আমরাও লাভের আশায় পাইকারি দামে কিনে খুচরা বিক্রি করছি। তবে বেচা বিক্রি নেই বললেই চলে। আবহাওয়া গরম হলে বিক্রি জমবে বলে আশা করছেন তিনি।’তিনি আরও জানান, আর কয়েক দিন গেলেই দেশের বিভিন্ন জাতের তরমুজ বাজারে আসবে দামও কমবে।এ অঞ্চলে গরম বেশি পড়ার কারনে তরমুজের ব্যাপক চাহিদাও থাকে।মোকামের ব্যবসায়ীরা জানান,লাভবান হতে ব্যবসায়ীরা মৌসুম জুড়ে তরমুজ ব্যবসায় ঝুঁকছেন। তবে আবারও দেশে করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়তে পারেন বলে জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews