ভোলায় ০৪ (চার) বোতল ফেন্সি সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক ব্যবসায়ী কবির ও জনি।
-
আপডেট সময় :
শনিবার, ৬ মার্চ, ২০২১
-
৫৮৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি //
দেশে মাদকের উপর জিরো টলারেন্স করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন, তাতে বুড়ো দেখিয়ে মাদক ব্যবসায় সয়লাব করে যাচ্ছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রহমান খান’র ছেলে স্যানিটারি ব্যাবসায়ী মোঃ কবির খান (৩৮) ও মৃত সুফিয়া রহমান’র ছেলে কামরুল ইসলাম জনি(২৪)।
সূত্রে জানা যায়, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ তত্ত্বাবধানে শুক্রবার দিবাগত রাত ০১ঃ১৫ তে এসাই মোঃ ফরিদ, এএসআই মনিরুল ইসলাম ও এএসআই গুলজার হোসেন সহ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন মহসিন হোটেলের সামনে থেকে কবির ও কামরুল কে আটক করা হয়।
কবির ও কামরুল কে আটক কালে তাদের কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল আটক করা হয়।
এ ব্যাপারে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ’র সাথে কথা বলে জানা যায়, কবির ও জনি’র নামে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply