1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

ভর্তির নামে জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উপর ফি আদায় বন্ধ কর- ছাত্র ইউনিয়ন

  • আপডেট সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫৭৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ দিন যাবৎ সারা বিশ্ব করোনা মহামারীতে ভুগছে। বিশ্বের প্রতিটা দেশ এখন অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বাংলাদেশ এর বাহিরে নয়। কিন্তু বর্হিবিশ্বের তুলনায় বাংলাদেশে এই অর্থনৈতিক মন্দা বেশি জেঁকে বসেছে। দেশের বেশিরভাগ পরিবারের এক মাত্র অর্থনৈতিক সোর্স বন্ধ হওয়ার কারনে তিন বেলার খাবার যোগাতে পারছে না। সেখানে দেশের বেশির ভাগ স্কুল-কলেজে ভর্তির নামে ফি আদায় করা হচ্ছে।

বরিশালে জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ এ ভর্তির নাম করে বাণিজ্যে লিপ্ত হয়েছে কর্তৃপক্ষ। তারা প্রতিষ্ঠানের পুরাতন শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির নাম করে ২৩৯০টাকা এবং নতুন শিক্ষার্থীদের নাম করে ২৫৯০টাকা করে নিচ্ছে কর্তৃপক্ষ। এই বিষয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করলেও এ বিষয়ে কর্তৃপক্ষ কোন কর্ণপাত না করে তারা তাদের শিক্ষা বানিজ্য চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে একজন অভিভাবক স্থানীয় এক গণমাধ্যমকে জানান, তার জানা মতে ভর্তি হতে কোন টাকা লাগার কথা নয় কিন্তু মেয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তির জন্য ২৩৯০টাকা জমা দিতে হবে। স্বামী গাড়ি চালক। তাহলে কোথা থেকে এতটাকা আসবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ এই শিক্ষা বানিজ্যকে কখনই সমর্থন করে না। এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে বরিশাল জেলা সংসদের সভাপতি প্রদীপ কুমার দাস(রাহুল) বলেন, “জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজে যে শিক্ষা বানিজ্য করছে তা কখনই মেনে নেয়ার মত নয়। এ বিষয় নিয়ে কর্তৃপক্ষকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আমরা সর্বদা শিক্ষার্থীদের পাশে রয়েছি”। সাধারন সম্পাদক জয়দেব সাহা বলেন, “যদি এ বিষয়ে প্রশাসন ও কর্তৃপক্ষ এ বিষয়ে কথা না বলেন বা জবাবদিহিতা না করেন তাহলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মসূচির ঘোষনা দেব”। এ বিষয়ে বরিশাল জেলা সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিব হাওলাদার বলেন, “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সব সময় এই শিক্ষা বানিজ্যের বিরুদ্ধে সোচ্চার। কেন তারা এই টাকা নিচ্ছে? এত বড় অঙ্কের টাকা কোথায় যাচ্ছে? এখন পর্যন্ত এর বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না?- তার জবাবদিহিতা কর্তৃপক্ষ ও প্রশাসনকে করতে হবে”।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews