1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

ছাত্রত্বহীন, চাকরিজীবি, বিবাহিত, নিস্ক্রীয় কর্মী দিয়ে বরিশাল বিএম কলেজ ছাত্রদল এর কমিটি প্রকাশ: তৃণমূলে ক্ষোভ ও গণহারে পদত্যাগ

  • আপডেট সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৫৮০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সদ্য ঘোষিত হয় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বিএম কলেজ বরিশাল শাখার আহবায়ক কমিটি। কমিটিতে ছাত্রত্বহীন, চাকরিজীবি, বিবাহিত ও নিস্ক্রীয় কর্মী মাজহারুল ইসলাম বাবুকে আহবায়ক ও ছাত্রত্বহীন, চাকরিজীবি ও নিস্ক্রীয় কর্মী সজল তালুকদারকে সদস্য সচিব করা হয় , ১নং যুগ্ম আহবায়ক করা হয় ল’ কলেজের নিয়মিত ছাত্র বাবর হোসেন খালেদকে, ২নং এ রাখা হয় ল’ কলেজের নিয়মিত ছাত্র ও বিবাহিত ইলিয়াস তালুকদারকে, ৬নং এ রাখা হয় ছাত্রত্বহীন, বিবাহিত ও প্রশ্নবিদ্ধ চরিত্রের অধিকারী নুরুল্লাহ মোমেনকে। কিন্তু বিএম কলেজের কমিটিতে কলেজের বর্তমান ছাত্রদেরকে গুরুত্বপূর্ণ জায়গা না দিয়ে ছাত্রত্বহীন এসব ব্যাক্তিদের দিয়ে আহবায়ক কমিটি করায় সরকারি বিএম কলেজ বরিশালের পুরো ছাত্রদলের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ ।
অপরদিকে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, “কোন বহিরাগত ও ছাত্রত্বহীন ব্যক্তিকে কলেজের কোন কমিটিতে রাখা যাবে না এবং পরিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টি করা যাবে না। যদি এমনটা হয় তাহলে সেই সংগঠনকে কলেজে কার্যক্রম চালাতে দেয়া হবে না।”
অনতিবিলম্বে এই আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন করে যোগ্য, বর্তমান ছাত্র, সক্রিয় এবং নীতিবান কর্মীদের নিয়ে আহবায়ক কমিটি করে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নিকট জোর দাবি জানিয়েছেন বিএম কলেজ ছাত্রদল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews