1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

বরিশাল সিটি কর্পোরেশনের সামনের পথঘাট হকারদের দখলে : পথচারীদের দুর্ভোগ

  • আপডেট সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪৭০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বরিশাল নগরীতে পথচারীদের চলাচলের ফুটপাত দখল করে নিয়েছে মাছ, পোশাক ও জুতা,চটপটিসহ ভ্রাম্যমাণ হকাররা। দিনে দিনে দখলদারদের দৌরাত্ম্য বেড়েই চলছে। নীরব দর্শকের ভূমিকায় রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।

এর ফলে এক দিকে যেমন পথচলতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের, তেমনি নগর জুড়ে বৃদ্ধি পাচ্ছে যানজটও। তাই ফুটপাত দখল মুক্ত করে পথচারীদের বাধাহীন চলাচল এবং যানজট মুক্তকরণে নগর কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

সরেজমিনে দেখাগেছে, ‘নগরীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কের ওপর এবং সংলগ্ন ফুটপাত দখল করে নিয়মিত সবজি ও মাছের বাজার বাজার বসছে। এসব বাজারের উচ্ছিষ্ট বর্জ্য ফেলা হচ্ছে সড়কের পাশেই। যা থেকে শহর অপরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশ ভারসাম্য হারাচ্ছে।

বিশেষ করে নগরীর সিটি কর্পোরেশনের সামনের দক্ষিণ ও পশ্চমি পাশে, দক্ষিণ চকবাজারের রাস্তা দখল করে ভ্যান গাড়ির ওপর পোশাক বিক্রি হচ্ছে। জেলা ও দায়রা জজ আদালতের সামনে সকাল থেকে রাত পর্যন্ত বসছে সবজি ও মাছের বাজার।

পোর্ট রোড, নাজির মহল্লা, সদর রোডের কাকলীর মোড়, চক বাজার, গির্জামহল্লা, লঞ্চঘাট, বান্দ রোডস্থ শেবাচিম হাসপাতালের সামনে, চাঁদমারী, নতুন বাজার, বাজার রোড, বটতলা পোস্ট অফিসের সামনে, ফকির বাড়ি রোডসহ নগরীর অধিকাংশ সড়ক এবং ফুটপাত এখন ভ্রাম্যমাণ হকারদের দখলে।

শুধু তাই নয়, অবৈধ স্থাপনা উচ্ছেদে যারা বিশেষ ভূমিকা রেখে থাকে খোদ সেই সিটি কর্পোরেশনের দু’পাশেই রাস্তার পাশে গড়ে তুলেছে স্থাপনা। যে কারণে সড়কটিতে যানজট সৃষ্টির পাশাপাশি সাধারণ পথচারীদের পথচলতে বিড়ম্বনার শিকার হতে হয়। আবার ভ্রাম্যমাণ বাজার বসায় ক্রেতাদের ভিড় জমে যায় সড়কের অর্ধেকটা জুড়ে। এতে সৃষ্টি হয় যানজটও। মাঝে মধ্যে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।

যদিও কেউ কেউ সড়ক এবং ফুটপাতের অবৈধ দখলদারদের বিষয়ে মানবিকতার কথাও বলছেন। করোনার এই সময়ে চাকরি হারানো অনেক মানুষ ফুটপাতে ক্ষুদ্র পরিসরে ব্যবসা করে জীবন পরিচালনার মাধ্যম হিসেবে বেছে নেয়ায় অনেকই এদের কর্মকা- প্রতিরোধে এগিয়ে আসছে না।

এ প্রসঙ্গে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন এর সাথে। কিন্তু ফুটপাত দখল বা উচ্ছেদ- কোন বিষয়েই মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে মুখ না খুললেও নগরবাসী দাবি তুলেছেন বরিশাল সিটি মেয়রের কাছে। ফুটপাত এবং সড়ক দখল মুক্ত করে এসব ভ্রাম্যমাণ হকারদের জন্য জায়গা নির্ধারণ করে জনদুর্ভোগ দূর করতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews