1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

বরিশালে কেন্দ্রীয় যুবলীগ নেতা বাদশার আগমন

  • আপডেট সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৯০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ব্যক্তিগত সফরে বরিশালে এসেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক (১নং) বিশ্বাস মুতিউর রহমান বাদশা। এসময় তাঁর সফরসঙ্গী হন সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসড়ু সহ আরো অনেকে। মূলত আগামী সোমবার অনুষ্ঠিতব্য বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে তারা ঢাকা থেকে এসেছেন। এর মধ্যেই জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করেন তারা।

শনিবার সকালে ঢাকা থেকে বরিশাল পৌঁছান বিশ্বাস মুতিউর রহমান বাদশা সহ অন্যান্যরা।এসময় বরিশাল নদী বন্দরে তাকে অভ্যর্থনা জানান জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা৷ এরপর সকাল ১০ টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সড়কের সোহেল চত্ত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আসেন তিনি। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আগত নেতৃবৃন্দ। বেলা সাড়ে দশটায় নগরীর মুসলিম গোরস্থান রোডে দক্ষিণ বঙ্গের আওয়ামী রাজনীতির অভিভাবক খ্যাত আবুল হাসনাত আবদুল্লাহর সহধর্মিণী মরহুমা সাহান আরা বেগমের কবর জিয়ারত করেন বাদশা।এসময় পুষ্পস্তবক অর্পণ করে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলে।

এরপর সোহেল চত্ত্বরস্থ আওয়ামীলীগ কার্যালয়ে ফিরে আসেন বাদশা সহ অন্যান্যরা।এরপর সেখানে বরিশাল মহানগর ও জেলার আওতাধীন বিভিন্ন ইউনিটের যুবলীগ – ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় সভা সম্পন্ন হয়।দুপুরে নগরীর বরিশাল ক্লাবে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে রুদ্ধদ্বার সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

এরপর বিকেলে জেলার বাকেরগঞ্জ শহরে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি। এ ব্যাপারে যুবলীগের প্রভাবশালী এই যুগ্ম সম্পাদক বলেন, ‘ মূলত পৌরসভা নির্বাচন উপলক্ষে ব্যক্তিগত কারণে আমার বরিশাল আসা।আমি নিজে বাকেরগঞ্জ পৌরসভার ভোটার৷ এর মধ্যে বরিশালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে ‘৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews