1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

মঠবাড়িয়ায় জমিয়তে হিযবুল্লাহর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫৩১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

হারুন অর রশিদ //

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিয়তে হিযবুল্লাহর উদ্যোগে আজ সোমবার বিকাল ৪ ঘটিকায় পৌরসভার সম্মুখ সড়কে রাসুল (সাঃ) কে নিয়ে ফ্রান্স সরকার কর্তৃক শার্লিএবদো পত্রিকায় ধারাবাহিক ভাবে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় গোটা বিশ্বব্যাপী মুসলিম তৌহিদী জনতা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারই ধারাবাহিকতায় দেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশ চলে আসছে। জমিয়তে হিযবুল্লাহর ব্যানারে মঠবাড়িয়ার সর্বস্তরের হাজার হাজার তৌহিদী জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবর, নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসুলুল্লাহ, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এ শ্লোগানে রাজপথ কেঁপে ওঠে। এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব ডাঃ রুস্তুম আলী ফরাজী এম,পি, জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব রুহুল আমীন দুলাল সাধারণ সম্পাদক উপজেলা বি,এন,পি, জনাব মোঃ আরিফ উল হক সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগ, ড. মাওঃ আবু জাফর অধ্যক্ষ টিকিকাটা নুরিয়া ডিগ্রি মাদ্রাসা, আলহাজ্ব মাওঃ সিদ্দিকুর রহমান পেশ ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ, আলহাজ্ব মাওঃ মোঃ শাহজালাল খতিব দক্ষিন বন্দর জামে মসজিদ, সাংবাদিক হারুন অর রশিদ সাধারণ সম্পাদক মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাব ও মাওঃ কাজী ওবায়দুল হক প্রমূখ। বক্তারা বলেন, ফ্রান্সের সকল পণ্য রাসুল (সাঃ) এর মহব্বতে আমাদের সকলের বর্জণ করতে হবে। আমাদের এ আন্দোলন সেদিন পর্যন্ত অব্যহত থাকবে যতদিন না ফ্রান্স সরকার মুসলিম জাতির কাছে এ ঘৃন্য ঘটনা নিয়ে ক্ষমা না চাইবে। তার সাথে সাথে সরকারের কাছে তারা দাবী জানিয়েছেন ফ্রান্সের সাথে সকল ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। মানববন্ধন শেষে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews