1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্ষকদের বিরুদ্ধে নারীপুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে:ডিসি খাইরুল আলম

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৪৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দৈনিক একুশের সময় //

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃখাইরুল আলম বলেছেন,ধর্ষণ একটি খারাপ ও ঘৃর্নিত কাজ।যারা এর সাথে জড়িত তারা পশুতুল্য। ধর্ষকদের কোন জাতি ধর্ম নেই এরা সমাজের সবচেয়ে নিকৃস্ট একটি প্রানী তুল্য।নারী ধর্ষক ও নির্যাতনকারীকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো,তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে আইন সংশোধন করা হয়েছে।যারা নারী ধর্ষক নারী নির্যাতন কারী তাদের নিস্তার নাই।ধর্ষকদের বিরুদ্ধে নারী পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে।আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা দেশবাসীকে জানান দিতে চাই যে আমরা নারীবান্ধব,নারীদের প্রতি সহনশীল।নারীদের সুরক্ষা প্রদানে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর)সকাল ১০ টায় বিএমপি উত্তর বিভাগের কাউনিয়া থানাধীন আছমত মাস্টার (বালক)সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নারীধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,বর্তমানে উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল।মাননীয় প্রধানমন্ত্রী আমার গ্রাম আমার শহর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক রাষ্ট্রে পরিনত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।এখন থেকে আপনাদের পুলিশের কাছে যেতে হবেনা।বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কাংক্ষিত সেবা পৌঁছে দেবে।পুলিশ জনতার পুলিশ হতে কাজ করছে।আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই।আমরা বাংলাদেশের জনগনের পুলিশ।আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশের পুলিশ।
উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,আই এমএফ এর তথ্যমতে মহামারি করোনা কালে সারা পৃথিবী আজ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়লেও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নের্তৃত্বে আমরা সারা পৃথীবীর মধ্যে জিডিপি প্রবৃদ্ধিতে ২য় স্থান অর্জন করবো।
করোনা ভাইরাস প্রতিরোধে সবাই সাসাজিক দুরত্ব বজায় রেখে চলবেন।নিয়মিত হাত ধুয়ে মাস্ক পরিধান করে আমাদের করোনা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।আজকে থেকে আমরা সবাই মিলে কাজ করলে সমাজ নিরাপদ হবে।আপনারা সমাজের সকল প্রকার অপরাধ সম্পর্কে বিট অফিসারকে তথ্য দিয়ে সহায়তা করুন।আমরা পুলিশ বাহীনী আপনাদের নিরাপত্তা দিতে অঙ্গীকারাবদ্ধ।
বিসিসি ০৭ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসি ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র এড,রফিকুল ইসলাম খোকন,তিনি বলেন,সমাজে নারী-পুরুষ একে অপরের পরিপূরক।নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের সামাজিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।ধর্ষকদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে।সরকারের একার পক্ষে সমাজ থেকে ধর্ষণ রোধ করা সম্ভব নয়।আমরা সবাই সচেতন হয়ে সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালালে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব হবে।

বিসিসি ০৭ নং ওয়ার্ড ১৭,১৮ ও ১৯ নং এলাকার বিট অফিসার এস আই নুসরাত জাহান বলেন,কোন অপরাধ যাতে সংঘঠিত না হয় সে জন্য আগে থেকেই পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।যার মধ্যে স্কুল ভিজিটিং প্রোগ্রাম এর মাধ্যমে শিক্ষার্থীদের পর্নগ্রাফি আসক্তির বিষয়ে সচেতনতা সৃস্টি করা হয়।এছাড়াও ৯৯৯,ভিকটিম সাপোর্ট সেন্টার,নারী নির্যাতন বিরোধী সেল সহ নারীদের সহায়তার জন্য আরো নানা ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে,যার মাধ্যমে আমরা নারী ভিকটিমকে সাপোর্ট দিয়ে থাকি।নারী ধর্ষনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।নিজের ঘর থেকেই পরিবর্তন শুরু করতে হবে।আমাদের পরিবার থেকে কেউ যেন ধর্ষক না হয় এবং কেউ যেন ধর্ষনের শিকার না হয় সেদিকে বিশেষ ভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করে তুলতে চাই।যাতে সমাজে আর কোন নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিসিসি ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসলাম,সাবেক কাউন্সিলর আব্দুল খালেক বিশ্বাস কায়সার,সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফা,এ এস আই মোঃ আঃ হালিম,এ এস আই শহিদুল ইসলাম,কনষ্টেবল শাহ আলম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews