1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী। নিজেদের আত্ম-বিশ্বাসই জীবনকে সাফল্য এনে দিতে পারে রিয়াজুর রহমান (ইউএনও)
সংবাদ শিরনাম :

অর্থপাচার মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতার স্বীকারোক্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫৯০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর কাফরুল থানায় করা অর্থপাচার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিশান মাহমুদ। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃত সভাপতি। বুধবার জবানবন্দি রেকর্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে নিশানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে সিআইডি।
গত ২১ আগস্ট নিশানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর উত্তরা থেকে সিআইডির একটি দল গত ২০ আগস্ট নিশানকে গ্রেপ্তার করে। অর্থপাচার মামলায় পলাতক আসামি ছিলেন নিশান।

দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করে সিআইডি। এই মামলার আসামি নিশান।

জেলা আওয়ামী লীগের সভাপতি সুব্রত সাহার বাড়িতে হামলা এবং মানি লন্ডারিং মামলায় এ পর্যন্ত ফরিদপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews