1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
৮৫ হাজার বন্দি নিয়ে দুশ্চিন্তায় কর্তৃপক্ষ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

৮৫ হাজার বন্দি নিয়ে দুশ্চিন্তায় কর্তৃপক্ষ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩১৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

করোনার প্রাদুর্ভাবে ৮৫ হাজার বন্দি ও রক্ষীদের নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে রোববার চটগ্রাম কেন্দ্রীয় কারাগারে আব্দুর রহমান নামে এক বন্দি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর অন্যান্য কারাগারে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ বন্দি।

এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বহুল আলোচিত গোলাম কিবরিয়া শামীমও (জি কে শামীম) করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় কারাগারের একটি ও হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ড লকডাউন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

আরও জানা গেছে, কারাবন্দিদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় গত শনিবার জরুরি ভার্চুয়াল সভায় মিলিত হন করা অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

এ নিয়ে করণীয় নির্ধারণে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আইজি প্রিজন ওই সভায় সব বিভাগীয় ডিআইজি ও সিভিল সার্জনদের নিয়ে কমিটি গঠন করেন।

সূত্র আরও জানায় ওই ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়, বাহির থেকে নতুন আসামি কারাগারে প্রবেশ করলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

গেল বছর মার্চে কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিলেও মাঝে করোনার প্রকোপ কমে এলে তাতে ঢিলেঢালা ভাব চলে আসে। তবে নির্দেশনাটি পূর্ণ বাস্তবায়ন করতে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কারাগারে বন্দি আসামিদের আদালতে হাজির করার বিষয়ে উচ্চ আদালতের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় কারা কর্তৃপক্ষ। উচ্চ আদালত সম্প্রতি নতুন করে সিদ্ধান্ত জারি করেছে, সব ধরনের শুনানি ভার্চুয়ালি হবে।

এ ক্ষেত্রে আসামি থাকবে কারাগারে, শুনানির দিন ভার্চুয়াল কোর্টে শুনানিতে অংশ নেবেন তার পক্ষে নিয়োজিত আইনজীবী।

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান জিন্নাহ বলেন, আসামির পক্ষে যে আইনজীবী হাজিরা দেবেন, তা আগেই রেজিস্ট্রেশন করা হবে। নথির বিষয়টি অনলাইনে থাকবে। রেকর্ড মিলিয়ে দেখেন বিচারক।

সব ঠিক আছে কিনা। তিনি আরও জানান, বন্দি আসামির কাস্টডি ওয়ারেন্ট আদালতে জানাবে কারা কর্তৃপক্ষ।

ডিআইজি (প্রিজন) তৌহিদুর রহমান বলেন, কারা অভ্যন্তরে যাতে আসামিরা নিরাপদে থাকে, সে লক্ষ্যে কাজ করছি আমরা। করোনাকালে বন্দিদের স্বজনদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার না দিয়ে আমরা ফোনে তাদের কথা বলিয়ে দিচ্ছি।

এদিকে, একজন মানবাধিকার কর্মী দাবি করেছেন, ইদানীং আসামিকে আদালতে হাজির না করে রিমান্ড শুনানি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।

এটি আইনের লঙ্ঘন। তিনি বলেন, এ বিষয়ে উচ্চ আদালত থেকে একটি সিদ্ধান্ত জারি হলে বা ভার্চুয়াল আদালতের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হলে আইন লঙ্ঘনের ঘটনা ঘটবে না।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সোমবার রাতে জি কে শামীমের আক্রান্ত হওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

জেলার জানান, জি কে শামীম এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি অসুস্থ হলে তাকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। বুকের ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে তাকে ১৪ এপ্রিল বিএসএমএমইউতে নেওয়া হয়।

সেখানে তার করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। জি কে শামীমের করোনা পজিটিভ আসার কারণে কারাগারের পদ্মা ওয়ার্ড লকডাউন করা হয়েছে।

কারণ কারাগারে থাকা অবস্থায় জি কে শামীম ওই ওয়ার্ডে ছিলেন। এছাড়া হাসপাতালে যে ওয়ার্ডে জি কে শামীম চিকিৎসাধীন ছিলেন সেখানে আরও কয়েকজন রোগী ছিল। এ কারণে ওই ওয়ার্ডও লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গ্রেফতার হন জি কে শামীম। বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ তাকে তার নিকেতনের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews